আগামী ৬ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫১তম সমাবর্তন অনুষ্ঠিত হবে। সমাবর্তন উপলক্ষে বুধবার (৯ মে) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। ঢাবির গণসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে৷
উপাচার্য অধ্যাপক ড. মা. আখতারুজ্জামানর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বিশ্ববিদ্যালয়ের সিনেট-সিন্ডিকেট সদস্য, ডিন, প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং সাধারণ সম্পাদক শিবলী রুবাইয়াতুল ইসলামসহ অফিস প্রধানরা উপস্থিত ছিলেন।
গত ৩০ এপ্রিল সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী ৫১তম সমাবর্তনে সমাবর্তন বক্তা হিসেবে শান্তিতে নোবেল জয়ী লাইবেরিয়ার নাগরিক মিজ. লেমাহ গবায়েইকে আমন্ত্রণ জানানোর প্রস্তাব করা হয়। এ ছাড়া, ওই সমাবর্তন অনুষ্ঠানে তাকে ‘ডক্টর অব লজ’ ডিগ্রি দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়।








