‘গাজীপুরের নির্বাচন স্থগিত নিয়ে সবাই একটু বিব্রতকর অবস্থায় পড়েছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মে ২০১৮, ১৭:২০আপডেট : ১০ মে ২০১৮, ১৭:২৬

বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদীন
বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদীন বলেন, ‘সবক্ষেত্রে রাজনীতি করা যায় না। এখানে ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত যা বলেছেন, তা যথার্থই বলেছেন। সীমানা নির্ধারণের বিষয়ে দুই পার্ট। স্থানীয় সরকার ও নির্বাচন কমিশন। স্থানীয় সরকার চাইলে সরকার পক্ষকে বলে সীমানা নির্ধারণে কাজ করতে পারে এবং নির্বাচন কমিশন পাঁচ বছর পর পর সেটা নির্ধারণ করতে পারে।’

দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে বৃহস্পতিবার (১০ মে) বিকাল সাড়ে ৪টায় ‘নির্বাচনের সীমানা’ শীর্ষক বৈঠকিতে তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট জয়নাল আবেদীন আরও বলেন, ‘এখানে স্থানীয় সরকার সীমানা নির্ধারণ যদি করতে চায়, তাহলে সরকার পক্ষ অর্থাৎ অ্যাটর্নি জেনারেল অফিসকে জানাতে হবে। নির্বাচন কমিশনকে জানাতে হবে— এমনটি নয়। সম্প্রতি গাজীপুরের নির্বাচন স্থগিত নিয়ে যে আলোচনা চলছে, তাতে সবাই একটু বিব্রতকর অবস্থায় পড়েছে।’

সাংবাদিক মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে আরও অংশ নিয়েছেন সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল এম. সাখাওয়াত হোসেন (অব.) হাইকোর্টের সাবেক রেজিস্ট্রার ইকতেদার আহমেদ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, ও বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ হারুন উর রশীদ।

রাজধানীর শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এই আয়োজন সরাসরি সম্প্রচার করছে এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে বাংলা ট্রিবিউন বৈঠকি।

আরও পড়ুন: ‘রিটের মাধ্যমে নির্বাচন স্থগিত হলে কমিশনের কিছু করার থাকে না’

/আরএআর/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের