‘রিটের মাধ্যমে নির্বাচন স্থগিত হলে কমিশনের কিছু করার থাকে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মে ২০১৮, ১৭:০৪আপডেট : ১০ মে ২০১৮, ১৭:১৮

সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল এম. সাখাওয়াত হোসেন (অব.) সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল এম. সাখাওয়াত হোসেন বলেন, ‘আমরা যখন ২০০৮ সালে নির্বাচন করি, তখন অনেক সমস্যা ছিল। ওই নির্বাচনে ৫ থেকে ৬ দিন আগে অনেকেই প্রার্থীতা থেকে মার্কা নিয়ে ফিরে আসতো। তখন নতুন করে অনেক ব্যালট পেপার ছাপাতে হয়েছিল। তখন বেশ কিছু ঝামেলায় পড়েছিলাম। এরপর নির্বাচন কমিশন নির্বাচন অনুষ্ঠানের সিডিউল ঘোষণার পর তখন ৯ দিন আগে একটি রিট হলো। নির্বাচন স্থগিত হলো।’ 

দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে বৃহস্পতিবার (১০ মে) বিকাল সাড়ে ৪টায় ‘নির্বাচনের সীমানা’ শীর্ষক বৈঠকিতে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘যখন কোনও রিটের মাধ্যমে নির্বাচন স্থগিত হয়, তখন নির্বাচন কমিশন একদম স্থির হয়ে পড়ে। তার পক্ষে আর কিছু করার থাকেনা। ফলে নির্বাচন কমিশনকে আরও শক্তিশালী করা দরকার। জাতীয় সংসদ নির্বাচন তো সীমানার জন্য স্থগিত হবে না, যদি তাই হয় তাহলে প্রতিটি স্থানীয় ও জাতীয় নির্বাচন এভাবে বাধাগ্রস্থ হবে।’

সাংবাদিক মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে আরও অংশ নিয়েছেন হাইকোর্টের সাবেক রেজিস্ট্রার ইকতেদার আহমেদ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদীন ও বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ হারুন উর রশীদ।

রাজধানীর শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এই আয়োজন সরাসরি সম্প্রচার করছে এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে বাংলা ট্রিবিউন বৈঠকি। 

/আরএআর/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম