অধিগ্রহণ ভূমির ক্ষতিপূরণ প্রদানে হেল্প লাইন

বাংলা ট্রিবিউন ডেস্ক
১০ মে ২০১৮, ২২:০৯আপডেট : ১০ মে ২০১৮, ২২:১২

 

অধিগ্রহণ করা ভূমির ক্ষতিপূরণ প্রদানে হেল্প লাইন উদ্বোধন অধিগ্রহণ করা ভূমির ক্ষতিপূরণ প্রদান সহজ ও জনবান্ধবকরণের হেল্প লাইন চালু  করেছে  ঢাকা জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১০ মে) সকাল ১১টায় সেবাটির উদ্বোধন করেন ঢাকা বিভাগীয় কমিশনার কে এম আলী আজম।

ঢাকা জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান জানান, এখন থেকে হেল্প-লাইন নম্বর ০১৯২১-৯৯৯০০০ তে কল করে যে কেউ ভূমি অধিগ্রহণ ক্ষতিপূরণ সংক্রান্ত যেকোন তথ্য এবং সেবা পাবেন। ঢাকা জেলা প্রশাসনের অধিগ্রহণ অনুবিভাগের উদ্যোগে বাংলালিংকের কারিগরি সহায়তায় দেশের প্রথম কোনও জেলায় অধিগ্রহণের ক্ষতিপূরণ প্রদানে অনলাইনভিত্তিক সেবামুখী এরূপ উদ্ভাবনী কার্যক্রমের যাত্রা শুরু হলো। ভূমি অধিগ্রহণকে স্বচ্ছ ও সহজীকরণে অনলাইনভিত্তিক নানামুখী বিভিন্ন উদ্ভাবনী কর্ম-পরিকল্পনা নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক মাহমুদ হাসান, ভূমি মন্ত্রণালয়ের যুগ্মসচিব তারিক হিকমত, ঢাকার পুলিশ সুপার  শাহ মিজান শাফিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি অধিগ্রহণ) তানভীর আহমেদ, মন্ত্রিপরিষদ বিভাগের প্রতিনিধি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্ন্যান্স ইনোভেশন ইউনিটের প্রতিনিধি, বাংলালিংকের ৭ সদস্যের প্রতিনিধিদলসহ, তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞগণ ও বিভিন্ন সরকারি কর্মকর্তারা।

উদ্বোধন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এলএ হেল্প-লাইন এবং ক্ষতিপূরণ আবেদন প্রক্রিয়াকরণ সেবার সংযোজন সম্পর্কিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বক্তারা এ উদ্যোগকে সময়োপযোগী এবং জনমুখী প্রশাসন গড়তে এটি কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন: ভূমি প্রশাসন বিষয়ক প্রশিক্ষণ কোর্সগুলোর কারিকুলাম যুগোপযোগীকরণে কর্মশালা

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম