ডিশ ব্যবসায়ী হত্যার ঘটনায় দুই মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মে ২০১৮, ০৬:১৬আপডেট : ১১ মে ২০১৮, ০৬:২২

নিহত ব্যবসায়ী বাবু রাজধানীর দক্ষিণ বাড্ডায় ডিশ ব্যবসায়ী আব্দুর রাজ্জাক বাবু (৩০) হত্যার ঘটনায় দুটি মামলা করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ মে) রাতে বাড্ডা থানায় পুলিশ বাদী হয়ে দুটি মামলা করে। 

বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আশরাফুল বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, ‘গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগের (উত্তর) গুলশান জোনাল টিমের পরিদর্শক মো. নিরু মিয়া বাদী হয়ে এই ঘটনায় একটি অস্ত্র মামলা  এবং গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগের (উত্তর) পরিদর্শক রেজাউল করিম পুলিশের ওপর হামলা সংক্রান্ত একটি মামলা দায়ের করেন। তবে এই হত্যাকাণ্ডের ঘটনায় হত্যা মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘এই ঘটনায় দায়ের করা দুটি মামলাতেই বন্দুকযুদ্ধে নিহত আসামি সাফায়েত হোসেন তানভির ওরফে রানা (৩০), অভি, হেলাল রনিসহ বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে।’ 

এই মামলারি বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে বলেও জানান তিনি। 

বুধবার (৯ মে) রাত ৯টার দিকে রাজধানীর দক্ষিণ বাড্ডায় ডিশ ব্যবসায়ী বাবুকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে ৩ দুর্বৃত্ত। এরপর মোটরসাইকেলযোগে পালিয়ে যাওয়ার সময় একপর্যায়ে পড়ে যায় তারা। পরে স্থানীয়দের ধাওয়ার মুখে মধ্য বাড্ডার একটি ভবনে ঢুকে পড়ে দুর্বৃত্তরা। এরপর পুলিশ তাদের ঘিরে ফেলে ও ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে ৩ জনকে আটক করে। এই ঘটনায় আটক আসামি শাফায়েত হোসেন তানভির ওরফে রানাকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে আফতাবনগরের এল ব্লকে অভিযানে চালায় পুলিশ। ওই সময় সেখানে রানার সঙ্গীদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটে। এতে রানা নিহত হয়। 

/এসজেএ/এএম
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম