উত্তরায় বাসের ধাক্কায় নিহত ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মে ২০১৮, ১৩:১১আপডেট : ১১ মে ২০১৮, ১৩:১১

উত্তরায় বাসের ধাক্কায় নিহত ১ রাজধানীর উত্তরায় বাসের ধাক্কায় নারায়ণ চন্দ্র সাহা (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় তার ছেলে প্রান্ত সাহা আহত হন। শুক্রবার (১১ মে) সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহত নারায়ণ চন্দ্রের বাড়ি দক্ষিণখানের সায়দাবাদে। তিনি উর্মি গ্রুপের একজন কর্মকর্তা।

নিহতের ছেলে পার্থ জানান, আজ সকাল সাড়ে ৮টার দিকে ভাই প্রান্তকে নিয়ে তার বাবা কোচিংয়ে যাচ্ছিল। রিকশায় যাওয়ার সময় উত্তরার পলওয়েল মার্কেটের সামনে সাকুরা পরিবহন নামে একটি বাস রিকশাটিকে ধাক্কা দেয়। এতে দুজনই ছিটকে পড়ে। পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে বেলা পৌনে ১২টার দিকে বাবাকে কর্তব্যরত চিকিৎসক মৃতু ঘোষণা করেন।

তিনি আরও জানান, তার ভাই প্রান্ত ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় আছে। এই ঘটনায় বাসটিকে আটক করা হয়েছে।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের লাশ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

/এআইবি/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম