চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন আহমদ শফী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মে ২০১৮, ২০:৪৭আপডেট : ১১ মে ২০১৮, ২০:৫০

উত্তরার বাবুস সালাম ফাউন্ডেশন উদ্বোধন করেন আহমদ শফি

চিকিৎসার জন্য সিঙ্গাপুরের যাচ্ছেন হেফাজতে ইসলাম-এর আমির শাহ আহমদ শফী। শুক্রবার (১১ মে) রাত সাড়ে ১০টায় ইউএস-বাংলার একটি ফ্লাইটে ঢাকা থেকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করবেন তিনি।

হেফাজতে ইসলাম-এর কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মুফতি ফয়জুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।  

জানা যায়, ইতোমধ্যে ঢাকায় এসেছেন আহমদ শফী। শুক্রবার (১১ মে) দুপুরে উত্তরার বাবুস সালাম মাদ্রাসার পার্শ্বে বাবুস সালাম ফাউন্ডেশন বাংলাদেশের উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে হেফাজত আমির শাহ আহমদ শফী বলেন, ‘পবিত্র মাহে রমজান সন্নিকটে। এই মাসকে পালনের জন্য এখন থেকেই আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। মনে রাখতে হবে, রমজান মাস আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য বিশেষ নিয়ামত। এই নিয়ামত যথাযথভাবে আদায় করে পরম করুণাময় মহান আল্লাহর নৈকট্য লাভ করতে হবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখুন। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করুন।’

 বাবুস সালাম ফাউন্ডেশনে আহমদ শফি

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাবুস সালাম মাদ্রাসার মুহতামিম ও বাবুস সালাম ফাউন্ডেশনের পরিচালক মুফতি আনিসুর রহমান, হেফাজতে ইসলাম-এর কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মুফতি ফয়জুল্লাহ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আনাস মাদানী, ঢাকা মহানগর সেক্রেটারি মাওলানা আবুল হাসানাত আমিনী, গাজীপুর জেলা সেক্রেটারি মাওলানা ফজলুর রহমান, ঢাকা মহানগর দফতর সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন, মাওলানা আনছারুল হক ইমরান প্রমুখ।

 

 

/সিএ/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম