রমজানে ভেজালমুক্ত ইফতারিসহ খাদ্যের দাবিতে মানববন্ধন

ঢাবি প্রতিনিধি
১২ মে ২০১৮, ১৩:৩৮আপডেট : ১২ মে ২০১৮, ১৩:৩৮

রমজানে ভেজালমুক্ত ইফতারিসহ খাদ্যের দাবিতে মানববন্ধন

পবিত্র রমজান মাসে ইফতারিসহ সব খাদ্য ভেজালমুক্ত করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন করেছে বেশ কয়েকটি নাগরিক সংগঠন। শনিবার (১২ মে)  সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের সামনে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)-এর উদ্যোগে এ মানববন্ধন হয়।

সরকার ও খাদ্যে ভেজাল নিয়ন্ত্রণের সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মানববন্ধন থেকে কয়েকটি দাবি তুলে ধরা হয়। ফরমালিন নিয়ন্ত্রণ আইন (২০১৫) দ্রুত বাস্তবায়ন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন (২০০৯) কঠোরভাবে বাস্তবায়ন ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, ২০১৩ সালে জাতীয় সংসদ কর্তৃক প্রণীত নিরাপদ খাদ্য আইন বাস্তবায়নে জরুরি-ভিত্তিতে কার্যকর উদ্যোগ গ্রহণ, ভেজাল খাদ্য প্রস্তুতকারক ও বিপণনের সঙ্গে জড়িতেদের মোবাইল কোর্টের মাধ্যমে স্পেশাল পাওয়ার অ্যাক্ট ১৯৭৪-এর ২৫ (গ) ধারা প্রয়োগের দাবি জানানো হয়।

এসময় পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)-এর যুগ্ম-সাধারণ সম্পাদক হাফিজুর রহমান ময়নার সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনটির চেয়ারম্যান আবু নাসের খান। তিনি বলেন, ‘দেশের প্রতিটি নাগরিকের জন্য বিষ ও ভেজালমুক্ত এবং পুষ্টিমানসম্পন্ন খাদ্য নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব। কিন্তু রাষ্ট্রকে আমরা এ দায়িত্ব যথাযথভাবে পালন করতে দেখছি না। আর আমরা বঞ্চিত হচ্ছি নিরাপদ খাদ্য পাওয়ার অধিকার থেকে। এখন এমন কোনও খাদ্যদ্রব্য নেই যাতে ফরমালিনসহ বিভিন্ন কেমিক্যাল নামের নীরব ঘাতক বিষ মেশানো হয় না ৷ উৎপাদন থেকে বাজারজাতকরণ প্রত্যেকটি স্তরে এর ছড়াছড়ি। সহজপ্রাপ্যতা, আইনপ্রয়োগ ও যথাযথ নজরদারির অভাবে এসব ঘটেই চলেছে। সরকারের কাছে নিরাপদ খাদ্য নিশ্চিত করার দাবি জানান তিনি।

স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির পরিবেশবিজ্ঞান বিভাগের প্রধান, অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার বলেন, ‘আমরা এখন পর্যন্ত নিরাপদ খাদ্য পাচ্ছি না। আজকে যে শিশু জন্মগ্রহণ করছে, সে ভেজাল খাদ্য থেকে নিরাপদ নয়। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিরাপদ খাদ্য নিশ্চিতের দাবি জানাই।’

মানববন্ধনে অংশ নেয় নাগরিক অধিকার সংরক্ষণ ফোরাম (নাসফ), পুরান ঢাকা নাগরিক উদ্যোগ, ইয়ুথ সান, নগরবাসী সংগঠন, সুবন্ধন সমাজকল্যাণ সংগঠন, বাংলাদেশ নিরাপদ পানি আন্দোলন, বিসিএইচআরডি, পরিবেশ উন্নয়ন সোসাইটি, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি পরিবেশবিজ্ঞান বিভাগ, সচেতন নগরবাসী সংগঠন ও পুষ্পসাহা পুকুর রক্ষা কমিটি।

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম