রাজিবের ক্ষতিপূরণের আদেশ স্থগিত চেয়ে বিআরটিসির আপিল শুনানি ১৭ মে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০১৮, ১৬:১৯আপডেট : ১৩ মে ২০১৮, ১৬:২১

রাজিব হাসান

রাজধানীতে দুই বাসের চাপায় হাত হারানো  কলেজছাত্র রাজিব হাসান মারা যাওয়ার ঘটনায় তার দুই ভাইকে এককোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। এই আদেশ স্থগিত চেয়ে করা বিআরটিসির আপিল আবেদনের (লিভ টু আপিল) শুনানির জন্য আগামী ১৭ মে দিন নির্ধারণ করেছেন সুপ্রিম কোর্ট আপিল বিভাগের চেম্বার আদালত। এর ফলে ওই দিন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) লিভ টু আপিলের শুনানি হবে।

রবিবার (১৩ মে) চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী শুনানির জন্য দিন নির্ধারণের এ আদেশ দেন।

আদালতে বিটিআরসি’র পক্ষে ছিলেন অ্যাডভোকেট এবিএম বায়েজীদ। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার মুনীরুজ্জামান। রাজিবের পরিবারের পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

ব্যারিস্টার মুনীরুজ্জামান বলেন, ‘হাইকোর্ট থেকে ক্ষতিপূরণ দিতে অন্তর্বর্তীকালীন আদেশ দেওয়া হয়েছে। সে আদেশে আমাদেরকে (বিটিআরসি) ২৫ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়। কিন্তু কার কতটুকু দায়, তা পরিমাপ না করে কিংবা তদন্ত না করে ক্ষতিপূরণের এ আদেশ দেওয়া হয়েছে। কিন্তু এ ধরনের ঘটনায় ক্ষতিপূরণ পাওয়ার জন্য সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে আবেদন করতে হয়। এছাড়া, বিআরটিসি সরকারের টাকায় চলে। তারা কীভাবে ক্ষতিপূরণ দেবে? এসব কারণে হাইকোর্টের আদেশ থেকে বিআরটিসি'র অংশ স্থগিত চেয়ে আমরা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করেছি। তা আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে আগামী ১৭ মে শুনানি হবে।’

এর আগে গত ৮ মে রাজিব হাসানের দুই ভাইকে এককোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার অন্তর্বর্তীকালীন আদেশ দেন আদালত। বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। একইসঙ্গে আদালত এই আদেশের পরবর্তী শুনানির তারিখ ২৫ জুন নির্ধারণ করেন। 

আদালতে রাজিবের পক্ষের শুনানি করেন রিটকারী আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

পরে তিনি জানান, বিআরটিসি ও স্বজন পরিবহনকে একমাসের মধ্যে ক্ষতিপূরণের অর্ধেক টাকা রাজিবের দুই ভাইকে পরিশোধ করে আদালতকে জানাতে হবে। বাকি ৫০ লাখ টাকা দিতে ২৫ জুন পরবর্তী আদেশ আসতে পারে।

তিনি আরও জানান, এই এককোটি টাকা রাখার জন্য যৌথ অ্যাকাউন্ট খোলা হবে মতিঝিলের সোনালী ব্যাংকের প্রধান শাখায়। যাদের অ্যাকাউন্টে এই ক্ষতিপূরণের টাকা রাখা হবে তারা হলেন— রাজিবের খালা জাহানারা বেগম ও রাজিবের গ্রামের বাড়ি দাসপাড়া এলাকার সাবেক চেয়ারম্যান নুরুল ইসলামের ছেলে কাস্টমস কর্মকর্তা ওমর ফারুক।

প্রসঙ্গত, গত ৩ এপ্রিল দুই বাসচালকের বেপরোয়া গাড়ি চালানোর শিকার হন তিতুমীর কলেজের শিক্ষার্থী রাজিব হাসান। ওই ঘটনায় দুই বাসের চাপে হাত কাটা পড়ে তার। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনা নিয়ে সংবাদ প্রকাশের পর গত ৪ এপ্রিল রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

 

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম