রোজায় আদালতের নতুন সময় নির্ধারণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০১৮, ২১:৪০আপডেট : ১৩ মে ২০১৮, ২১:৪৩

সুপ্রিম কোর্ট আসন্ন রমজানে সুপ্রিম কোর্ট ও দেশের সব অধস্তন আদালতে মামলা পরিচালনা ও সংশ্লিষ্ট অফিসের কাজের জন্য পৃথক সময়সূচি নির্ধারণ করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। রবিবার (১৩ মে)হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানীর সই করা পৃথক দুটি বিজ্ঞপ্তিতে নতুন সময়সূচি জানানো হয়।
হাইকোর্ট সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রোজায় হাইকোর্ট বিভাগের আদালত চলবে সপ্তাহের প্রত্যেক রবিবার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ৩ টা ১৫ মিনিট পর্যন্ত।দুপুর সোয়া ১টা থেকে দুপুর ২টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। পাশাপাশি রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল সোয়া ৯টা থেকে দুপুর সাড়ে ৩টা পর্যন্ত কোর্ট সংশ্লিষ্ট অফিসগুলোর কাজ চলবে। জোহরের নামাজের বিরতি থাকবে দুপুর সোয়া ১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত।
অধস্তন আদালত সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রোজায় রবিবার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত অধস্তন আদালত এবং রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ৩টা পর্যন্ত কোর্ট সংশ্লিষ্ট অফিসগুলোর কাজ চলবে। দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।

/বিআই/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক