নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম লাগামহীন: খেলাফত মজলিস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মে ২০১৮, ০১:২১আপডেট : ১৪ মে ২০১৮, ০১:৩০

খেলাফত মজলিসের বৈঠকে সিনিয়র নায়েবে আমির মাওলানা ইসমাঈলসহ অন্যরা

রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম লাগামহীনভাবে বেড়ে চলেছে দাবি করে এটা নিয়ন্ত্রণে রাখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইসমাঈল। রবিবার (১৩ মে) পল্টনে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাহী বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মাওলানা ইসমাঈল বলেন, ‘রমজান একটি পবিত্র মাস। এ মাসে মুসলমানেরা আল্লাহর নৈকট্য অর্জন এবং গুনাহ মাফের সুবর্ণ সুযোগ পায়। এ মাসকে কেন্দ্র করে বিশ্বের অন্যান্য দেশগুলোতে বিভিন্ন পণ্যের দাম কমিয়ে দেওয়া হয়। অথচ সংখ্যাগরিষ্ট মুসলিম দেশ বাংলাদেশে এ চিত্র উল্টো।’

দলটির মহাসচিব মাওলানা মাহফুজুল হকের পরিচালনায় বৈঠকে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন– নায়েবে আমির মাওলানা আফজালুর রহমান, মাওলানা রেজাউল করীম জালালী, মুফতী সাঈদ নূর, যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক, মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা কুরবান আলী কাসেমী প্রমুখ।

/সিএ/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম