কোটা আন্দোলনে ফুলের ভাষা!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মে ২০১৮, ১৭:৫১আপডেট : ১৪ মে ২০১৮, ১৭:৫৭

 

বিভিন্ন সংখ্যা লেখা হয়েছে ফুল দিয়ে কোটা বাতিলের প্রজ্ঞাপনের দাবিতে শাহবাগে সড়ক অবরোধ করে রেখেছে আন্দোলনকারীরা। সোমবার দুপুর পৌনে ১২টা থেকে রাস্তায় বসে পড়ে নানা ধরনের স্লোগান দিয়ে তারা উত্তাল রেখেছেন শাহবাগ মোড়। এতে যানচলাচল বন্ধ হওয়ায় আশপাশের এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট। দুর্ভোগে পড়েছেন ওইসব এলাকা দিয়ে চলাচল করা মানুষজন।
কোটা বাতিল সংক্রান্ত প্রজ্ঞাপন জারির দাবিতে শাহবাগে এ অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রায় হাজার খানেক শিক্ষার্থী। নানা প্ল্যাকার্ডে আন্দোলনের বার্তার পাশাপাশি ফুল দিয়ে রাস্তায় দাবি ‘প্রজ্ঞাপন চাই’ লিখেছেন তারা। একইসঙ্গে ফুল দিয়ে লেখা হয়েছে ‘৫২’, ‘৭১’ ও ‘১৮’।
আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, তাদের এই আন্দোলনকে ’৫২-এর ভাষা আন্দোলন এবং ’৭১-এর মুক্তিযুদ্ধের মতো ঐক্যবদ্ধ আন্দোলন। তাই ফুল দিয়ে আন্দোলনের সমর্থনে ‘৫২’, ‘৭১’ এবং ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের প্রতীকী স্বরূপ ফুল দিয়ে ‘১৮’ লেখা হয়েছে।
ফুল দিয়ে লেখার কাজে নিয়োজিত এক শিক্ষার্থী বাংলা ট্রিবিউনকে জানান, মুখের কথায় তারা এখন আর বিশ্বাস করতে পারছেন না। তাই অবিলম্বে প্রজ্ঞাপন জারি করতে হবে। তাদের আন্দোলন ছাত্র সমাজের ঐক্যবদ্ধ আন্দোলন।
আন্দোলনকারী শিক্ষার্থী আসিফুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রধানমন্ত্রী এটি বাতিল ঘোষণা করলেও তা প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হয়নি। আমরা এ জন্য বরাবার সময় দিয়েছিলাম। কিন্তু কালক্ষেপণ করা হচ্ছে।’

ফুল দিয়ে লেখা হয়েছে ‘প্রজ্ঞাপন চাই’ এর আগে সোমবার (১৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে হাজারো আন্দোলনকারী জড়ো হন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা নানা স্লোগান দিতে থাকেন। ঢাবি ক্যাম্পাসে কয়েকবার মিছিল নিয়ে প্রদক্ষিণ করার পর তারা বেলা পৌনে ১২টার দিকে অবস্থান নেন শাহবাগ মোড়ে। এতে অংশ নিয়েছেন কয়েক হাজার শিক্ষার্থী।

শিক্ষার্থীদের এ অবস্থানের কারণে শাহবাগ মোড়ে চার দিক থেকে আসা যানবাহনগুলো আটকা পড়েছে। পল্টন থেকে শাহবাগে নতুন করে কোনও যানবাহন আসতে পারছে না। তবে জরুরি সেবায় অ্যাম্বুলেন্স চলাচলে বাধা দেওয়া হচ্ছে না। সায়েন্স ল্যাবরেটরি ও ফার্মগেট রুটের যানবাহন মিন্টো রোড দিয়ে বাংলা মোটর হয়ে যাতায়াত করছে। শাহবাগকে ঘিরে আশপাশের এলাকায় প্রচুর যানজটের সৃষ্টি হয়েছে।

আন্দোলনকারীদের দাবি, প্রধানমন্ত্রী ঘোষণা দেওয়ার পরও প্রজ্ঞাপন জারি করতে দেরি করে করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ছাত্রসমাজকে উসকে দিচ্ছে। সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে।

স্লোগানে শিক্ষার্থীরা বলছেন, ‘আর নয় কালক্ষেপণ, দ্রুত চাই প্রজ্ঞাপন’, ‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’ ইত্যাদি।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন বলে জানা যায়। এছাড়া ঢাকাসহ সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও এই ধর্মঘট চলছে।

আরও পড়ুন: শাহবাগ মোড়ে অবস্থান কোটা সংস্কার আন্দোলনকারীদের, তীব্র যানজট

 

/আরএআর/এসও/এসআইআর/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম