কোটা সংস্কার আন্দোলনকারীদের ফেসবুক গ্রুপ হ্যাক হওয়ার অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মে ২০১৮, ০১:৪১আপডেট : ১৫ মে ২০১৮, ০২:১০

 

আন্দোলনের আহ্বায়ক হাসান আল মামুনের নামে ফেইক পেজ খুলে হ্যাকাররা এ পোস্ট দিয়েছে কোটা সংস্কার আন্দোলনকারীদের সবচেয়ে বড় ফেসবুক গ্রুপ হ্যাক হওয়ার অভিযোগ ওঠেছে। সোমবার (১৪ মে) রাত সাড়ে ১১টার দিকে ‘কোটা সংস্কার চাই (সকল ধরনের চাকরির জন্য)’  গ্রুপটি হ্যাক হয়েছে ৷ এ গ্রুপে প্রায় ২৫ লাখ সদস্য রয়েছেন ৷

বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নূরুল হক নূরু।

এছাড়াও নূরু রাত সাড়ে ১১টার দিকে নিজের ফেসবুক আইডিতে লাইভে এসে বলেন, ‘আমরা যে ফেসবুক গ্রুপটির মাধ্যমে সংগঠিত হতাম, সেই গ্রুপটি একঘণ্টা আগে হ্যাক করা হয়েছে। একটি কুচক্রী মহল এই কাজটি করেছে। শুধু তাই নয়, আমাদের কেন্দ্রীয় কমিটির সবার নামে ফেক ফেসবুক পেজ খুলে ওই গ্রুপে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। সবাই সতর্ক থাকুন। কেউ ভুয়া পোস্টের মাধ্যমে বিভ্রান্ত হবেন না। আমরা রাজপথের কর্মসূচি বাতিল করে ক্লাস-পরীক্ষা বর্জন করেছি, প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে।'

ওই গ্রুপের মাধ্যমে কোটা সংস্কার আন্দোলনকারীরা তাদের আন্দোলন সম্পর্কিত যোগাযোগ করতেন৷ প্রথমে হ্যাকাররা ওই গ্রুপের মশিউর রহমান নামের আন্দোলনকারীদের কেন্দ্রীয় কমিটির একজন সদস্যের ফেসবুক আইডি থেকে ওই গ্রুপে লিখেছে ‘আমাদের সবার আইডি হ্যাক হয়েছে৷ দয়া করে সবাই আইডিগুলোতে রিপোর্ট করুন ৷ এখন থেকে গ্রুপের সব নির্দেশনা পেজ থেকে দেওয়া হবে।’

আন্দোলনকারী সূত্রে জানা যায়, গ্রুপটি হ্যাক হওয়ার পর থেকে হ্যাকাররা একের পর এক কমেন্টস দিয়ে চলেছে। বিপরীতে কোটা সংস্কার আন্দোলনকারীরাও ফেসবুক লাইভে এসে গ্রুপের সদস্যদের সতর্ক থাকার আহ্বান জানাচ্ছেন।

/এসআইআর/আরএআর/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম