রাজধানীর আবাসিক হোটেলে যুবকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০১৮, ১১:১০আপডেট : ১৬ মে ২০১৮, ১১:১১

লাশ রাজধানীর পুরানা পল্টন এলাকায় বন্ধু আবাসিক হোটেলে মামুন (২৫) নামে এক যুবক মারা গেছে। এসময় জাভেদ (২৭) নামে আরেক যুবককে অসুস্থ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

হোটেল ম্যানেজার মো. হাসান জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে মামুন ও জাভেদ নামে দুই যুবক হোটেলে এসে ৫ম তলার ৫0৫ নম্বর ভাড়া নেয়। তারা জানায় তাদের বাড়ি নোয়াখালী। বুধবার সকালে একজন ফোন দিয়ে বলে তারা দু’জনই অসুস্থ। পরে তাদের রুমে গিয়ে তাদের উদ্ধার করে ঢামেকে নিয়ে যাওয়া হয়। সেখানে মামুনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং জাভেদকে অসুস্থ অবস্থায় ভর্তি করা হয়।  

এসআই বাচ্চু মিয়া জানান, মৃত্যুর কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। ময়নাতদন্তের পর সঠিক কারণ জানা যাবে।

/এআইবি/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম