কোটা আন্দোলনকারীদের হুমকির অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে

ঢাবি প্রতিনিধি
১৬ মে ২০১৮, ১৪:৩৯আপডেট : ১৬ মে ২০১৮, ১৭:০৬

 

সংবাদ সম্মেলনে কোটা আন্দোলনের নেতারা কোটা পদ্ধতি বাতিলের দাবিতে আন্দোলনকারীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। বুধবার (১৬ মে) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোটা আন্দোলনের নেতারা এ অভিযোগ করেন।  

সংবাদ সম্মেলনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক বলেন, ‘গতকাল দিবাগত রাত ২টার দিকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ইমতিয়াজ বুলবুল বাপ্পীর নেতৃত্বে ছাত্রলীগের চারুকলা অনুষদের সাধারণ সম্পাদক ফাহিম ইসলাম লিমন এবং মুহসীন হলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সানী আমার ১১৯ নম্বর কক্ষে এসে আমাকে হুমকি দিয়ে গেছে। এসময় আমার সঙ্গে আমার সহকর্মী রাশেদ ছিল। তারা আমাদেরকে শিবির আখ্যায়িত করে বিভিন্ন হুমকি দেয়।’

নূর আরও বলেন, ‘এর আগে যে ন্যাক্কারজনক হামলা আমাদের ওপর করা হয়েছে সেই হামলা পৃথিবীর ইতিহাসে কোনও ছাত্র নেতৃত্বের ওপর করা হয়নি।  আমাদের এখনও বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। তাই আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। সরকারের কাছে আমরা আমাদের নিরাপত্তা দাবি করছি। এসব সন্ত্রাসীরা যেকোনও সময় আমাদের হত্যা করতে পারে। সেজন্য সরকারের কাছে আমরা পুলিশ প্রোটেকশনের দাবি জানাই।’

সংবাদ সম্মেলনে আহ্বায়ক হাসান আল মামুন বলেন, ‘গতকাল রাতে যারা আমার সহকর্মীকে হুমকি দিয়েছে তারা সবাই কোটাধারী। তারা বিভিন্ন সময় এই আন্দোলনকে বিতর্কিত করার চেষ্টা করেছে। তাই আমরা সরকারের কাছে অনুরোধ জানাবো তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনার জন্য।’

যুগ্ম আহ্বায়ক রাশেদ বলেন, ‘গতকাল ছাত্রলীগের নেতারা আমাদের হুমকি দেওয়ার পরে আমরা সে  কথা মুহসীন হলের প্রভোস্টকে জানাই। পরে তিনি সারারাত আমাদের সঙ্গে রুমে অবস্থান করেছেন। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।’ 

অভিযোগের পরিপ্রেক্ষিতে ছাত্রলীগ নেতা ইমতিয়াজ বুলবুল বাপ্পী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নূর আমাদের এক ছোট ভাইয়ের ফেসবুক আইডি হ্যাক করেছে। এজন্য আমার ছোট ভাইকে নিয়ে আমি তার রুমে গিয়েছি। তার রুমে গেলে সে আমার সঙ্গে বাজে ব্যবহার করে। পরে আমি তাকে বলেছি সিনিয়রের সঙ্গে তুমি এমন বেয়াদবি করতে পারো না। এই কাজটা তুমি ঠিক করোনি। আর তাকে আমি কোনও ধরনের কোনও হুমকি দেইনি।’

মুহসীন হলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সানী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের নামে যে অভিযোগ করা হয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যা। বাপ্পী ভাইয়ের সঙ্গে একটা ঝামেলা হয়েছিল। আমি হলের সাধারণ সম্পাদক হিসেবে সেখানে গিয়েছি। নূর আমাদের সঙ্গে অনেক বাজে ব্যবহার করেছে। আমরা তার অনেক সিনিয়র। এটা একটা ইস্যু বানানোর জন্য তারা এ অভিযোগ করেছে।’

সংবাদ সম্মেলনের আগে কোটা আন্দোলনকারীরা একটি বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে শুরু হয়ে ডাকসু, কলাভবন হয়ে রোকেয়া হলের সামনে গিয়ে টিএসসিতে গিয়ে শেষ হবে। এরপর সংবাদ সম্মেলন শেষ হলে তারা শাহাবাগ থানায় জিডি করতে যান।  

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম