ওয়ারীতে ১৫শ’ মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০১৮, ০৪:২৭আপডেট : ১৭ মে ২০১৮, ০৪:২৭

ইফতার সামগ্রী বিতরণ

রাজধানীর ওয়ারীতে ১৫শ’ গরিব ও দুস্থ মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ঢাকা দক্ষিণের ৪১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাজী সারোয়ার হোসেন আলোর উদ্যোগে বুধবার (১৬ মে) বিকালে স্থানীয় ফকির চাঁন কমিউনিটি সেন্টারে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ডিএমপির ওয়ারী জোনের ডিসি মোহাম্মদ ফরিদ উদ্দিন, ওয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

বিতরণ করা এসব ইফতার সামগ্রীর মধ্যে প্রত্যেককেই ২০ কেজি চাল, ২ কেজি মসুরের ডাল, ৪ লিটার সয়াবিন তেল, ২ কেজি ময়দা, ১ প্যাকেট সেমাই, ২ কেজি চিনি, ১ কেজি খেজুর, ৫ কেজি আলু, ৫ কেজি পেঁয়াজ, ৫০০ গ্রাম গুড়া দুধ ও ১ কেজি করে গরুর মাংস বিতরণ করা হয়।

জানা যায়, বিকেল ৪টার আগেই ওয়ারীর বিভিন্ন এলাকা থেকে কয়েশ’ নারী-পুরুষ এসে জড়ো হন কমিউনিটি সেন্টারে। তারা সারিবদ্ধ হয়ে লাইনে দাঁড়িয়ে ইফতার ও খাবার সামগ্রী গ্রহণ করেন।

এ ব্যাপারে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হাজী সারোয়ার হোসেন আলো জানান, তার বাবা মরহুম সেলিম আল মাহমুদ স্মৃতি পরিষদের উদ্যোগে প্রতি বছর রমজানে গরিব ও অসহায় মানুষের মধ্যে ইফতার এবং বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ বছরও সেই ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে। আগামীতেও এটা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, ‘প্রতি বছর গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করি। আমরা চেষ্টা করি সবার সঙ্গে মিলেমিশে পবিত্র রমজান ও ঈদ উদযাপন করতে।’

 

/এসএস/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম