রাজিবের ক্ষতিপূরণের আদেশ স্থগিত চেয়ে বিআরটিসির আপিলের আদেশ সোমবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০১৮, ১০:৪৬আপডেট : ১৭ মে ২০১৮, ১২:২৪

রাজিব হাসান
রাজধানীতে দুই বাসের চাপায় হাত হারানো তিতুমীর কলেজের শিক্ষার্থী রাজিব হাসান চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার ঘটনায় তার দুই ভাইকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল আবেদনের (লিভ টু আপিল) শুনানি শেষে হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) ওই আবেদনের শুনানি শেষে মামলাটির বিষয়ে আদেশের জন্য আগামী সোমবার (২১ মে) দিন নির্ধারণ করেছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার (১৭ মে) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ আদেশের এই দিন নির্ধারণ করেন।

আদালতে বিটিআরসি'র পক্ষে ছিলেন অ্যাডভোকেট এবিএম বায়েজীদ। সঙ্গে ছিলেন ব্যারিস্টার মুনীরুজ্জামান। রাজিবের পরিবারের পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

এর আগে গত ১৩ মে রাজিবের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আপিল আবেদন করে বিআরটিসি। পরে চেম্বার বিচারপতি আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি করতে আজ বৃহস্পতিবার (১৭ মে) দিন ধার্য করেন। আজ শুনানি নিয়ে মামলাটির বিষয়ে আপিল বিভাগ ২১ মে আদেশের দিন নির্ধারণ করেন।

ব্যারিস্টার মুনীরুজ্জামান বলেন, ‘হাইকোর্ট থেকে ক্ষতিপূরণ দিতে অন্তর্বর্তীকালীন আদেশ দেওয়া হয়েছে। সে আদেশে আমাদের (বিটিআরসি) ২৫ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়। কিন্তু কার কতটুকু দায় তা পরিমাপ না করে কিংবা তদন্ত না করে ক্ষতিপূরণের এ আদেশ দেওয়া হয়েছে। কিন্তু এ ধরনের ঘটনায় ক্ষতিপূরণ পাওয়ার জন্য সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে আবেদন করতে হয়। এছাড়া বিআরটিসি সরকারের টাকায় চলে। তারা কীভাবে ক্ষতিপূরণ দেবে? এসব কারণে হাইকোর্টের আদেশের বিআরটিসি'র অংশ স্থগিত চেয়ে আমরা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করেছি। সে বিষয়ে আপিল বিভাগ আগামী ২১ মে আদেশ দেবেন।’

এর আগে গত ৮ মে রাজিব হাসানের দুই ভাইকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার অন্তর্বর্তীকালীন আদেশ দেন আদালত। বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। একইসঙ্গে আদালত এই আদেশের পরবর্তী শুনানির তারিখ ২৫ জুন নির্ধারণ করেন।

আদালতে রাজিবের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। শুনানির পর তিনি জানান, ‘বিআরটিসি ও স্বজন পরিবহনকে এক মাসের মধ্যে ক্ষতিপূরণের অর্ধেক টাকা রাজিবের দুই ভাইকে পরিশোধ করে আদালতকে জানাতে হবে। বাকি ৫০ লাখ টাকা দিতে ২৫ জুন পরবর্তী আদেশ আসতে পারে।’

তিনি আরও জানান, ‘এই এক কোটি টাকা রাখার জন্য যৌথ অ্যাকাউন্ট খোলা হবে মতিঝিলের সোনালী ব্যাংকের প্রধান শাখায়। যাদের অ্যাকাউন্টে এই ক্ষতিপূরণের টাকা রাখা হবে তারা হলেন রাজিবের খালা জাহানারা বেগম ও রাজিবের গ্রামের বাড়ি দাসপাড়া এলাকার সাবেক চেয়ারম্যান নুরুল ইসলামের ছেলে কাস্টমস কর্মকর্তা ওমর ফারুক।’

প্রসঙ্গত, গত ৩ এপ্রিল দুই বাসচালকের বেপরোয়া গাড়ি চালানোর শিকার হন তিতুমীর কলেজের শিক্ষার্থী রাজিব হাসান। ওই ঘটনায় দুই বাসের চাপে হাত কাটা পড়ে তার। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনা নিয়ে সংবাদ প্রকাশের পর গত ৪ এপ্রিল রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। গত ১৬ এপ্রিল রাজিব মারা যান।

 

আরও পড়ুন- রাজিবের দুই ভাইকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের নির্দেশ



 

/বিআই/এফএস/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক