সুষ্ঠুভাবে ভোটগ্রহণের পূর্বশর্ত কেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি: কাজী মারুফুল ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০১৮, ১৬:৫৩আপডেট : ১৭ মে ২০১৮, ১৭:২৯

কাজী মারুফুল ইসলাম সুষ্ঠুভাবে ভোটগ্রহণের অন্যতম পূর্বশর্ত হচ্ছে ভোটকেন্দ্রে স্বতঃস্ফূর্তভাবে ভোটারদের উপস্থিতি নিশ্চিত করা বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অধ্যয়ন বিভাগের অধ্যাপক ও নির্বাচন পর্যবেক্ষক কাজী মারুফুল ইসলাম।
দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে শুরু হওয়া ‘খুলনা টু গাজীপুর, কতদূর’ শীর্ষক বৈঠকিতে তিনি এ মন্তব্য করেন।

কাজী মারুফুল ইসলাম বলেন, ‘সুষ্ঠুভাবে ভোট গ্রহণের অন্যতম পূর্বশর্ত হচ্ছে ভোটকেন্দ্রে স্বতঃস্ফূর্তভাবে ভোটারদের উপস্থিতি থাকবে, ভোট দেবে। মূলত শান্তিপূর্ণ ভোট গ্রহণ হবে। খুলনায় বিভিন্ন ভোটকেন্দ্রে আমি গিয়েছি, দেখেছি খুব ভালো ভোট পড়েছে। কিন্তু কিছু কেন্দ্রে কিছু বাধা এসেছে। তবে খুব একটা বড় ধরনের সমস্যা চোখে পড়েনি।’

বৃহস্পতিবার (১৭ মে) বিকাল সাড়ে ৪টা থেকে শুরু হওয়া বাংলা ট্রিবিউন বৈঠকি সরাসরি সম্প্রচার করছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে এ বৈঠকি।

/আরএআর/এইচআই/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক