খালেদা জিয়ার ন্যায়বিচার আশা করে যুক্তরাষ্ট্র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০১৮, ২০:০৪আপডেট : ১৮ মে ২০১৮, ১২:৪১

খালেদা জিয়া যুক্তরাষ্ট্র্র আশা করে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ন্যায়বিচার পাবেন। বৃহস্পতিবার (১৭ মে) আমেরিকান ক্লাবে বাংলাদেশের রাজনীতি নিয়ে করা এক প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জোয়েল রিফম্যান একথা বলেন।

তিনি বলেন, ‘খুলনা সিটি নির্বাচনে অনিয়মের অভিযোগ উঠেছে এবং এ জন্য আমরা হতাশ।’
মার্কিন রাষ্ট্র্রদূত বলেন, ‘নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও অন্য দলগুলো অংশগ্রহণ করেছে, এটি প্রশংসার যোগ্য। তবে আমাদের উদ্বেগের বিষয় হচ্ছে অনিয়ম, ভয় দেখানো ও সহিংসতার অভিযোগ।’ এই অভিযোগগুলোর স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি বলে মত দেন তিনি। নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট অন্যান্য সরকারি সংস্থার এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন রিফম্যান।
ইউএসএআইডি-এর কর্মকর্তা মার্ক এন্ড্রু গ্রিন বলেন, ‘আমরা বাকস্বাধীনতা, সংগঠন করার স্বাধীনতা, মানুষের মত প্রকাশের স্বাধীনতা, ভোট দিয়ে নেতা নির্বাচন করার ক্ষমতায় বিশ্বাস করি।’
প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেন আদালত। ওই দিনই তাকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। এখনও তিনি সেখানেই আছেন।
গতকাল বুধবার (১৬ মে) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ৪ সদস্যের আপিল বিভাগ খালেদা জিয়াকে দেওয়া হাইকোর্টের জামিন বহাল রাখেন।

/এসএসজেড/এইচআই/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম