বাজেটে জাতীয় জাদুঘরের জন্য বরাদ্দ বাড়ানো উচিত: ইনু

ঢাবি প্রতিনিধি
১৮ মে ২০১৮, ১৮:১২আপডেট : ১৮ মে ২০১৮, ১৮:২৩

জাতীয় জাদুঘরে আয়োজিত সেমিনার

আসন্ন বাজেটে জাতীয় জাদুঘরের জন্য বরাদ্দ বাড়ানো উচিত বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেছেন, ‘জাতীয় জাদুঘরের জন্য বর্তমানে যে বাজেট আছে তা অপ্রতুল। এ বরাদ্দ আগামী বাজেটে বাড়ানো উচিত। এই বিষয়টি আমি সংসদে তুলে ধরার চেষ্টা করবো।’

শুক্রবার (১৮মে) বিকালে শাহবাগ জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে আন্তর্জাতিক জাদুঘর দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি। 

এসময় হাসানুল হক ইনু বলেন, ‘আমরা যেসব সংকটের মধ্যে রয়েছি, তা নিরসনের জন্য জাদুঘরের কোনও বিকল্প নেই। সঠিক ইতিহাসচর্চা বাংলাদেশকে এগিয়ে নিতে সাহায্য করবে।’

সেমিনারের সভাপতির বক্তব্যে ইতিহাসবিদ মুনতাসীর মামুন বলেন, ‘জাদুঘর একটি জাতির ইতিহাস-ঐতিহ্যের সংরক্ষণাগার। জাদুঘরে এলে ইতিহাসের বিভিন্ন উপাদান চোখে দেখে জ্ঞান অর্জন করা যায়। জাতীয় জাদুঘরের প্রতিষ্ঠাতা নলিনীকান্ত ভট্টশালী আমার বন্ধু ছিলেন। এটা আমার জন্য সত্যিই গর্বের বিষয়।’

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও গবেষক অধ্যাপক ড. আব্দুল মমিন চৌধুর ও জাতীয় জাদুঘরের সাবেক মহাপরিচালক ড. এনামুল হক। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন লেখক ও গবেষক আলী ইমাম।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম