কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসের দামে ঊর্ধ্বগতি রয়েছে: মেয়র খোকন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০১৮, ১৮:২১আপডেট : ১৮ মে ২০১৮, ১৮:২৪

সাঈদ খোকন (ফাইল ছবি) রমজানে কয়েকটি নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যে ঊর্ধ্বগতি রয়েছে, তবে তা গতবছরের তুলনায় কম– রাজধানীর চকবাজারে ইফতারির বাজার ঘুরে এমন দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। শুক্রবার (১৮ মে) প্রথম রোজায় চকবাজারের ইফতারির বাজার পরিদর্শনে যান মেয়র।

সাঈদ খোকন বলেন, ‘ইফতারের দোকানে পঁচা, বাসি ও ভেজাল খাবার পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হবে। এরপরও বেশি কিছু হলে শাস্তির ব্যবস্থা করা হবে।’

তিনি আরও বলেন, ‘রমজানের আগে চিনির দাম বৃদ্ধি পেয়েছে, এটা সত্য। তবে গতবছরের তুলনায় দাম এখনও কম রয়েছে। দ্রব্যের দাম লাগামের বাইরে যেতে দেওয়া হবে না। ডিএসসিসির পাঁচটি অঞ্চলে ৫টি মনিটরিং টিম কাজ করছে নিত্যপণ্যের দাম ঠিক রাখার জন্য।’ বাজার নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের পাশাপাশি পুলিশ, র‍্যাব, ভোক্তা অধিকার অধিদফতর নানা অভিযান পরিচালনা করছেন বলেও জানান তিনি।

এদিকে, চকবাজার এলাকার ইফতার বাজার এলাকার রাস্তা খারাপের বিষয়ে মেয়রের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি নিজেদের অক্ষমতার কথা তুলে ধরেন।

মেয়র বলেন, নাজিম উদ্দিন রোডের জেলখানায় একজন ভিআইপি বন্দি থাকায় এই রাস্তার সংস্কারের কাজ তিন মাস পেছানো হয়। আগামী দুই চার দিন বৃষ্টি না হলে সংস্কার কাজ আবার শুরু করবো। এর আগে উদ্যোগ নিয়েছিলাম। বৃষ্টি আসাতে ব্যাহত হয়েছে।’ পরিদর্শনের সময় ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. শেখ সালাহউদ্দীনসহ স্থানীয় কাউন্সিলররা উপস্থিত ছিলেন।  

/এসএস/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক