ইসলামী দলগুলোর বিক্ষোভে পুড়লো ইসরায়েলের পতাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০১৮, ১৯:১৮আপডেট : ১৮ মে ২০১৮, ১৯:১৮

ইসরায়েলের পতাকায় অগ্নিসংযোগ ফিলিস্তিনে গণহত্যা ও জেরুজালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাস স্থাপনের প্রতিবাদে রাজধানীর বায়তুল মুকাররমে বিক্ষোভ করেছে কয়েকটি ইসলাম ধর্মভিত্তিক রাজনৈতিক দল। শুক্রবার (১৮ মে) জুমার নামাজের পর পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন। বিক্ষোভ মিছিল শেষে ইসরায়েলের পতাকা পুড়ানো হয়।

ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর কমিটির উদ্যোগে বায়তুল মুকাররমের উত্তর গেটে সমাবেশ হয়। দলটির রাজনৈতিক উপদেষ্টা আশরাফ আলী আকন বলেন, ‘বিশ্বে অশান্তির মূলহোতা আমেরিকা। দেশটি বিশ্বব্যাপী অশান্তির আগুন জ্বালিয়ে দিয়েছে। দেশে দেশে মুসলিম নিধন করছে। ফিলিস্তিনে গায়ে পড়ে ঝগড়া সৃষ্টি করছে। জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থাপন করে মুসলিম উম্মাহর হৃদয়ে প্রতিবাদের আগুন জ্বালিয়ে দিয়েছে।’

ইসলামী আন্দোলনের সমাবেশ সভাপতির বক্তব্যে দলটির ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম  বলেন,  ‘ইসরায়েলকে মদদ দিয়ে ইঙ্গ-মার্কিন সাম্রাজ্যবাদী গোষ্ঠী বিশ্বব্যাপী অশান্তির দাবানল জ্বালিয়ে রেখেছে। ফিলিস্তিনে গণহত্যা তাদের ইন্ধনেই করা হচ্ছে। বাইতুল মুকাদ্দস রক্ষায় বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধভাবে জিহাদের ডাক দিতে হবে।’

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। পল্টন মোড় ঘুরে দৈনিক বাংলা ক্রীড়া পরিষদের সামনে এসে মুনাজাতের মাধ্যমে সমাপ্ত করা হয়। মিছিলে ছিলেন দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, নগর সহ-সভাপতি আব্দুর রহমান, আনোয়ার হোসেন, মাওলানা এবিএম জাকারিয়া, মাওলানা আরিফুল ইসলাম, ছাত্রনেতা এমদাদুল্লাহ ফাহাদ, মাওলানা এইচ এম সাইফুল ইসলাম, শেখ নুরউন নাবী প্রমুখ।

জুমার নামাজের পর পৃথকভাবে বিক্ষোভ করে খেলাফত মজলিস। বিক্ষোভপূর্ব সমাবেশে দলটির মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন,  ‘আমাদের সামনে মাহে রমজান যখন উপস্থিত, ঠিক সেই মুহূর্তে অবৈধ রাষ্ট্র ইসরায়েল, সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল হাজার হাজর ফিলিস্তিনিকে হতাহত  করেছে। ইতোমধ্যেই ৬০ জন ফিলিস্তিনি বিক্ষোভকারীকে গুলি চালিয়ে শহীদ করা হয়েছে। ইসরায়েলের এ হত্যাযজ্ঞ প্রমাণ করে তারা শান্তি চায় না। ইসরায়েলের মদদদাতা মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে শান্তি চায় না।

এর আগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেট থেকে পল্টন মোড়, হাউজ বিল্ডিং, দৈনিক বাংলা মোড় হয়ে আবার উত্তর গেটের পর্যন্ত মিছিল করে দলটি। মিছিলে ছিলেন দলটির ঢাকা মহানগরী সভাপতি শেখ গোলাম আসগর, সাধারণ সম্পাদক মাওলানা আজীজুল হক, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মো. আবদুল জলিল প্রমুখ।

খেলাফত আন্দোলনের বিক্ষোভ মিছিল পৃথক আরেকটি বিক্ষোভ মিছিল শেষে ইসরায়েলের পতাকা পোড়ায় বাংলাদেশ খেলাফত আন্দোলন। এসময় দলটির আমির মাওলানা শাহ আতাউল্লাহ নেতৃত্বে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়াও ইসলামী ঐক্য আন্দোলনও বিক্ষোভ মিছিল করে। মিছিলে দলটির ঢাকা  মহানগরীর আমির  মোস্তফা বশীরুল হাসান,  জয়েন্ট সেক্রেটারি মোস্তফা তারেকুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

ছবি: সাজ্জাদ হোসেন।

 

/সিএ/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম