জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০১৮, ০৪:৪৯আপডেট : ১৯ মে ২০১৮, ০৫:০১

অগ্নিকাণ্ড রাজধানীর পুরান ঢাকার আগামাসি লেন এলাকার একটি জুতার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (১৮ মে) দিবাগত রাত ৩টা ৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে রাত ১টা ৪০ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কারখানা থেকে চার জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মাহফুজ রিভেঞ্জ এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আগামাসি লেনের ৪ তলা ভবনের ২য় তলায় একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুই ঘণ্টার বেশি সময় ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। সেখানে প্রচন্ড ধোঁয়া ছিল। ঘটনাস্থল থেকে ৪ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তারা সবাই স্মোক ইনজোর্ড।’

/এসজেএ/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম