ক্ষমতার অপব্যবহার: দুদকের দুই কর্মকর্তা বরখাস্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০১৮, ১৬:৫০আপডেট : ২১ মে ২০১৮, ১৮:৩৮

দুদক দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দুদকের সহকারী পরিচালক এস. এম. শামীম ইকবালকে চাকরি থেকে বরখাস্ত এবং একই অপরাধে সহকারী পরিচালক বীর কান্ত রায়কে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (২১ মে) দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার এ তথ্য জানিয়েছেন।

অভিযোগ সম্পর্কে দুদক সূত্রে জানা গেছে, এস. এম. ইকবাল খুলনা সমন্বিত জেলা কার্যালয়ে কর্মরত অবস্থায় একটি দুর্নীতির মামলায় এক বছরের বেশি সময় আদালতে চার্জশিট দাখিল না করে নিজের কাছে রেখে দেন।

দুদকের বিভাগীয় তদন্তে তার বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় রবিবার (২০ মে) তাকে চাকরি থেকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হয়। এর ফলে তিনি চাকরি থেকে অবসরের কোনও সুবিধা পাবেন না।

অন্যদিকে, দিনাজপুরে সমন্বিত জেলা কার্যালয়ে কর্মরত সহকারী পরিচালক বীর কান্ত রায় একটি ব্যাংকের ঋণ জালিয়াতির মামলায় তদন্ত কার্যক্রমে এক বছরের বেশি (৩৮৪ দিন) সময় পার করে দেন। দুদক কর্তৃপক্ষ তদন্ত করে প্রমাণ পায়, বীর কান্ত রায় কোনও না কোনোভাবে আসামির মাধ্যমে প্রভাবিত হয়ে তদন্ত কার্যক্রমে বিলম্ব করেছেন। এ অপরাধে তাকে সোমবার চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

এ প্রসঙ্গে দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুনীর চৌধুরী বলেন, ‘দুদক কর্মকর্তা-কর্মচারীরা যাতে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারে জড়িয়ে না যায়, তা নিশ্চিত করতে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। দুদকে প্রাতিষ্ঠানিক অনুশাসন প্রতিষ্ঠার প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

/আরজে/এএম/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম