ঈদের আগে-পরের আট দিন সিএনজি স্টেশন খোলা রাখার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০১৮, ২০:১২আপডেট : ২২ মে ২০১৮, ২০:১২

সিএনজি স্টেশন

ঈদুল ফিতরের আগের চারদিন এবং পরের চারদিন দেশের সিএনজি স্টেশনগুলো দিনরাত খোলা থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। একইসঙ্গে তিনি আগামী ৮ জুনের মধ্যে সারাদেশের চলমান জরুরি সড়ক মেরামতকাজ শেষ করার জন্য সড়ক ও জনপথ অধিদফতরকে নির্দেশ দিয়েছেন। 

মঙ্গলবার মেঘনা সেতুর গজারিয়া প্রান্তে সেতুর নির্মাণ সাইটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব অংশীজনদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা জানান। 

এসময় সংসদ সদস্য মোহাম্মদ সুবিদ আলী ভুঁইঞা, সেলিম ওসমান, নজরুল ইসলাম বাবু ও লিয়াকত হোসেন খোকা উপস্থিত ছিলেন।

এছাড়া সভায় মহাসড়কে উল্টোপথে যে কোনো ধরনের যানবাহন চলাচল বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ঈদের সময় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাকবলিত যানবাহন দ্রুত সরিয়ে নিতে পর্যাপ্ত পরিমাণ রেকার সংগ্রহে রাখারও সিদ্ধান্ত নেওয়া হয়।

এসময় মন্ত্রী বলেন, ঈদে ঘরমুখো যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে সব সরকারি সংস্থাকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। তিনি গাড়িচালকদের অতিরিক্ত ট্রিপ না দিয়ে যাত্রাশেষে বিশ্রামের সুযোগ করে দেওয়ার জন্য পরিবহন মালিকদের প্রতি অনুরোধ জানান। যানবাহন চলাচল নির্বিঘ্ন করতে মেঘনা ও গোমতী সেতুর টোল প্লাজার ব্যবস্থাপনা আরও দক্ষতার সঙ্গে সম্পন্ন করার নির্দেশও দেন তিনি। 

সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম,সড়ক ও জনপথ অধিদফতরের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

/এসএস/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম