ঢাবি ক্যাম্পাস থেকে গাঁজা বিক্রেতা সন্দেহে একজনকে পুলিশে সোপর্দ

ঢাবি প্রতিনিধি
২৪ মে ২০১৮, ০১:১৭আপডেট : ২৪ মে ২০১৮, ০১:১৭

ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্যাম্পাস থেকে গাঁজা বিক্রেতা সন্দেহে একজনকে থানায় সোপর্দ করেছে কয়েকজন শিক্ষার্থী। সন্দেহভাজন ওই ব্যক্তির নাম জাকির হোসেন (২৯)। তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলায়।

মঙ্গলবার (২৩ মে) সন্ধ্যায়  রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের ঢাবি সংলগ্ন গেটের সামনে থেকে তাকে আটক করা হয়। 

এ ব্যাপারে শাহবাগ থানার এসআই শফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘একজন ছাত্র বিষয়টি আমাদের জানালে, আমরা ঘটনাস্থল থেকে অভিযুক্ত ব্যক্তিকে ধরে থানায় নিয়ে আসি। তবে আমরা তার কাছে গাঁজা পাইনি। কিন্তু ছাত্ররা আমাদের একটি ভিডিও ফুটেজ দেখিয়েছে, সেখানে তাকে দেখেছি সোহরাওয়ার্দী উদ্যানের গেটের বাহিরে থেকে ভিতরে হাত ঢুকিয়ে কী যেন করছে।’ 

তিনি আরও বলেন, ‘তাকে দেখে মনে হচ্ছে তার ভেতরে ঝামেলা আছে। এজন্য তাকে এখন থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’   

প্রতক্ষ্যদর্শী ঢাবি শিক্ষার্থী সাইফুল ইসলাম জানান, ‘অভিযুক্ত ওই ব্যক্তি সোহরাওয়ার্দী উদ্যানের বাহির থেকে ভেতরের কয়েকজন লোকের কাছে গাঁজা বিক্রি করছিল, তা দেখতে পেয়ে আমরা ভিডিও করি। পরে শাহবাগ থানায় ফোন করে জানাই। কিছুক্ষণ পরে পুলিশ এসে ওই ব্যক্তিকে থানায় নিয়ে যায় । 

তবে অভিযুক্ত জাকির হোসেন বলেন, ‘আমি রিকশা চালাই। গাঁজা বিক্রি করি না।’ 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক