বাড্ডার নাসিম হত্যা মামলার প্রতিবেদন ৩ জুলাই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মে ২০১৮, ১৪:৩৪আপডেট : ২৪ মে ২০১৮, ১৫:১৪

চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট, ঢাকা

রাজধানী বাড্ডা এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র নাসিম হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আগামী ৩ জুলাই জমা দেওয়ার আদেশ দিয়েছেন আদালত। ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক আমিরুল হায়দার চৌধুরী এই তারিখ নির্ধারণ করেন। 

আজ বৃহস্পতিবার (২৪ মে) মামলাটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য ছিল। কিন্তু সংশ্লিষ্ট থানার তদন্ত কর্মকর্তা (উপ-পরিদর্শক) কামরুল হাসান আদলতে প্রতিবেদন জমা না দিয়ে সময় চাওয়ায় বিচারক এ নির্দেশ দেন। আদালতে বাড্ডা থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এস আই আবু হানিফ এ তথ্য জানান।

মামলার এজাহার থেকে জানা যায়, বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ম্যাচকে ঘিরে বাড্ডা এলাকায় জুয়া চলার ঘটনা দেখে নাসিম বাধা দেন। এ ঘটনার জের ধরে গত বছরের ৬ নভেম্বর সকাল ৯টার দিকে রাজধানীর বাড্ডা থানাধীন পোস্ট অফিসের গলির বাসার সামনে নাসিমের গলা ও কোমরের তিনটি স্থানে ছুরিকাঘাত করে প্রতিপক্ষ। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাসিম মারা যান। ওই রাতেই তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩/৪ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন নাসিমের বাবা আলী আহমেদ সাইফ উদ্দীন ।

/টিএইচ/টিএন/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম