‘চাঁদা দেওয়া বন্ধ না হলে এমন বেপরোয়া পরিস্থিতিও চলতেই থাকবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মে ২০১৮, ১৭:১৭আপডেট : ২৪ মে ২০১৮, ১৮:২৬

মো. মোজাম্মেল হক চৌধুরী বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘অনেককেই নানান রকম চাঁদা দিতে হয়। ড্রাইভার ও হেল্পারদেরকে বেতন দিতে হয়। অর্থ্যাৎ একটি বাস চালিয়ে প্রতিদিন ১০ হাজার টাকা উপার্জন করতে গিয়ে নানা চাপ তাদের ওপর থাকে। সারাদিন কাজ করে বেশিরভাগ স্থানে চাঁদা দেওয়ার পর পকেটে যখন মাত্র তিন থেকে চারশ টাকা ঢোকে; তখন সে এসব অনিয়ম করতে বাধ্য হয়। এই নানান জায়গায় চাঁদা দেওয়া বন্ধ না হলে এমন বেপরোয়া পরিস্থিতিও চলতেই থাকবে।’  

দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘বাস, গণপরিবহন এবং...’ শীর্ষক বৈঠকিতে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার (২৪ মে) বিকাল সাড়ে ৪টা থেকে চলছে বাংলা ট্রিবিউন বৈঠকি। রাজধানীর শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ আয়োজন সরাসরি সম্প্রচার করছে এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে বাংলা ট্রিবিউন বৈঠকি।

মো. মোজাম্মেল হক চৌধুরী আরও বলেন, ‘যারা বাসে কাজ করে তারা অপুষ্টিতে ভোগে, ঠিকমত খাবার পায়না; আমরাও দিতে পারি না। তাদের বয়সও বেশি না। দিন শেষ তারা তিন থেকে চারশ টাকা পায়। এতে তাদের চলে না। ফলে তারা বেপরোওয়া হয়ে ওঠে, এই প্রতিযোগিতাসহ নানাভাবে অপকর্মও করে। সেটা খেয়াল রাখতেও কেউ পারে না। ’ এছাড়া গতি নিয়ন্ত্রণ করার ব্যাপারে ফ্লাইওভাবের ওপর কোনও সাইনবোর্ড নেই বলে তার অভিযোগ।

মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নিচ্ছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ (খোকন), গাজী টিভি ও সারাবাংলা’র এডিটর ইন চিফ সৈয়দ ইশতিয়াক রেজা ও বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ হারুন উর রশীদ।

আরও পড়ুন: ‘শুধু লেগুনা থেকে প্রতিদিন ২৫ লাখ টাকা চাঁদা ওঠে’

 

/আরএআর/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম