ঢাবিতে প্রাণের টানে একত্রিত হলো সুবর্ণ সন্তানেরা

ঢাবি প্রতিনিধি
২৭ মে ২০১৮, ০১:৪০আপডেট : ২৭ মে ২০১৮, ১২:২২

সুবর্ণ চরের সুবর্ণ সন্তানেরা প্রাণের টানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) একত্রিত হয়েছিলেন রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ও অধ্যয়নরত নোয়াখালী জেলার সুবর্ণচরের সুবর্ণ সন্তানেরা। শনিবার (২৬ মে) সন্ধ্যায় ঢাবির কলাভবনে ইফতার ও ‘ক্যারিয়ার কাউন্সিলিং প্রোগ্রাম’-এর আয়োজনে প্রাণের এ মিলন মেলা ঘটে।
বছরে একবারই আসে রোজার মাস। রোজাকে উপলক্ষ করে এই মাসে তারা এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে একত্রিত হওয়ার সুযোগ লাভ করে। আর এই সুযোগটি করে দিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন ‘সুবর্ণচর স্টুডেন্ট ফোরাম, ঢাকা’।

সংগঠনের সভাপতি ইকবাল হোসেন রাসেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান ড. মো. ইউসুফ, কাস্টমস-এর সহকারী কমিশনার মো. জাকারিয়া, অ্যাডভোকেট জসিম উদ্দিন, ডা. জাকির হোসেন, সমাজসেবক জামাল উদ্দিন চৌধুরী, সংগঠনের সাবেক সভাপতি আলী আকবর, সহ-সভাপতি নাজমুল হাসান তানিম, সাংগঠনিক সম্পাদক আশরাফ প্রমুখ।  

ঢাবি আরবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো, ইউসুফ বলেন, ‘আমি সুবর্ণচরের সন্তান। আমাদের সুবর্ণচর অনেক এগিয়ে যাচ্ছে। প্রতিবছর এ এলাকা থেকে অনেক শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে। এরা শুধু সুবর্ণচরেই নয়, তথা সারা বাংলাদেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি।’ 

কাস্টমস কর্মকর্তা মো. জাকারিয়া শিক্ষার্থীদের উদ্দেশে ক্যারিয়ার সম্পর্কিত অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন।

/এসআইআর /এপিএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম