সরকারি হলো আরও ৩৬ স্কুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০১৮, ২৩:২৭আপডেট : ২৯ মে ২০১৮, ২৩:৩০

 

শিক্ষা মন্ত্রণালয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী আরও ৩৬টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করা হয়েছে।  শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ মঙ্গলবার জারি করা হয়েছে।

এর আগে গত ১১ এপ্রিল ২১টি, গত ২১ মে ২৪টি এবং ৭ মে ১২টি মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ করে সরকার। সরকারি হওয়া এসব বিদ্যালয়ের শিক্ষকরা অন্য বিদ্যালয়ে বদলি হতে পারবেন না বলে আদেশে উল্লেখ করা হয়।

সরকারি হওয়া মাধ্যমিক বিদ্যালয়গুলো হচ্ছে গাইবান্ধার সাঘাটা উপজেলার কাজী আজহার আলী মডেল উচ্চ বিদ্যালয়, গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউট, কিশোরগঞ্জের তাড়াইল পাইলট মডেল উচ্চবিদ্যালয়, বরগুনার আমতলী এ কে মডেল পাইলট হাই স্কুল, পাথরঘাটা কে এম মডেল উচ্চ বিদ্যালয় ও বেতাগী পাইলট উচ্চ বিদ্যালয়, টাঙ্গাইলের মধুপুর রানী ভবানী মডেল উচ্চ বিদ্যালয় ও ঘাটাইল গণ পাইলট উচ্চ বিদ্যালয়, সূতী ভিএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও ভূঞাপুর পাইলট উচ্চ বিদ্যালয়।

কুড়িগ্রামের ফুলবাড়ি জছিমিঞা মডেল উচ্চ বিদ্যালয়, থানাহাট এ ইউ পাইলট উচ্চ বিদ্যালয়, ভূরুঙ্গামারী পাইলট উচ্চ বিদ্যালয়, পাবনার বনওয়ারীনগর সিবি পাইলট উচ্চ বিদ্যালয়, রাজবাড়ীর রতনদিয়া রজনীকান্ত মডেল উচ্চ বিদ্যালয় ও বালিকাকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়।

ব্রাহ্মণবাড়িয়ার হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জের বামৈ উচ্চ বিদ্যালয়, আজমিরীগঞ্জ এ বি সি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, কিশোরগঞ্জের কুলিয়ারচর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও পাকুন্দিয়া পাইল উচ্চ বিদ্যালয়, মৌলভীবাজারের নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়।

নাটোরের বাগাতিপাড়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর মডেল উচ্চ বিদ্যালয়, ঢাকার কেরানীগঞ্জের শাক্তা উচ্চ বিদ্যালয়, সাভারের অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়, ভোলার লালমোহন মডেল মাধ্যমিক বিদ্যালয়, শরীতপুরের ভেদরগঞ্জ হেটকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়, রাজশাহীর নওহাটা উচ্চ বিদ্যালয়।

পটুয়াখালীর সুবিদখালী রহমান উচ্চ বিদ্যালয়, নাটোরের গুরুদাসপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও নলডাঙ্গা উচ্চ বিদ্যালয়, বরিশালের বানারীপাড়া মডেল ইউনিয়ন ইনস্টিটিউশন, শরীতপুরের ইদিলপুর পাইলট উচ্চ বিদ্যালয়, ঝালকাঠীর কাঠালিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও রাজাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়।

 

/এসএমএ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম