যৌথ প্রযোজনা ছাড়া বিদেশি সিনেমা আমদানি ও প্রদর্শন নয়: আপিল বিভাগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০১৮, ১১:৪৪আপডেট : ৩০ মে ২০১৮, ১২:১৯

যৌথ প্রযোজনার ছবি ঈদুল ফিতর, ঈদুল আজহা, পূজা ও পহেলা বৈশাখের সময় যৌথ প্রযোজনার সিনেমা ছাড়া ভারতীয় বাংলা, হিন্দি বা বিদেশি কোনও সিনেমা আমদানি, প্রদর্শন ও বিতরণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন আপিল বিভাগ।

এ সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিত চাওয়া আবেদনটির নিষ্পত্তি করে বুধবার (৩০ মে) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সমন্বয়ে গঠিত তিন সদস্যের আপিল বেঞ্চ এ সিদ্ধান্ত দেন।

আদালতে নীপা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সেলিনা বেগমের পক্ষে শুনানি করেন আইনজীবী আজমালুল হক কিউসি। সঙ্গে ছিলেন ব্যারিস্টার এম. মনিরুজ্জামান আসাদ। আর হাইকোর্টের আদেশ স্থগিত চাওয়া আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এএম আমিন উদ্দিন।

পরে মনিরুজ্জামান আসাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিদেশি সিনেমা আমদানি ও প্রদর্শনের ফলে দেশি সিনেমায় দর্শক পাওয়া যাচ্ছে না। তাই নীপা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সেলিনা বেগম সংক্ষুব্ধ হয়ে একটি রিট দায়ের করেন। হাইকোর্ট ওই রিটের পরিপ্রেক্ষিতে যৌথ প্রযোজনাসহ সব আমদানি সিনেমার ওপর নিষেধাজ্ঞা জারি করেন।’ 

তিনি আরও বলেন, ‘ওই আদেশ স্থগিত চেয়ে আপিলে আবেদন জানায় চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ইকতেদার উদ্দিন নওশাদ। আদালত সে আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের আদেশ কিছুটা মোডিফাই করেছেন। এর ফলে দেশে যৌথ প্রযোজনার ছবি চলতে বাধা নেই। তবে আমদানি করা সিনেমা প্রদর্শনে হাইকোর্টের নিষেধাজ্ঞা বহালই থাকছে।’

প্রসঙ্গত, গত ১০ মে হাইকোর্ট দেশে যৌথ প্রযোজনাসহ সব বিদেশি সিনেমা আমদানি ও প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা জারি করেন। বিচারপতি সালমা মাসুদ চৌধুরী এবং বিচারপতি একেএম জহিরুল হক রুলসহ এ আদেশ দেন।

এরপর হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে আবেদন করা হয়। সেই আবেদন শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানো হয়। এর পরিপ্রেক্ষিতে আজ আবেদনটি শুনানির জন্য ওঠে। এরপর আপিল বিভাগ উক্ত আদেশ দেন।

/বিআই/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম