জিজ্ঞাসাবাদ শেষে কথা না বলেই চলে গেলেন বাচ্চু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০১৮, ১৩:২৩আপডেট : ৩০ মে ২০১৮, ১৩:৪২

জিজ্ঞাসাবাদ শেষে বের হয়ে যাচ্ছেন বাচ্চু অর্থ আত্মসাতের অভিযোগে বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবদুল হাই বাচ্চুকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের সঙ্গে কোনও কথা না বলেই চলে গিয়েছেন তিনি।

বুধবার (৩০ মে) সকাল ১০টা থেকে দুপুর পৌনে ১২টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টা  দুদক কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

এর আগে তাকে চার দফা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ২০১৭ সালের ৪ ও ৬ ডিসেম্বর, চলতি বছরের ৮ জানুয়ারি ও ৮ মার্চ এই চার দফায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

দুদক সূত্রে জানা গেছে, বেসিক ব্যাংকের বিভিন্ন ঋণের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। ব্যাংকের টাকাগুলো কীভাবে লেয়ারিং হয়েছে, তা জানতে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রসঙ্গত, বেসিক ব্যাংকের সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে ৬১টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় আবদুল হাই বাচ্চুকে জিজ্ঞাসাবাদ করছে দুদক। তবে এসব মামলার কোনোটিতেই বাচ্চুকে আসামি করা হয়নি।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম