ওমানে নির্যাতিত শিরিনা দেশে ফিরতে চান

সাদ্দিফ অভি
৩১ মে ২০১৮, ১১:১৮আপডেট : ৩১ মে ২০১৮, ১৯:৫৪

শিরিনা আকতার ভাগ্য বদলাতে গত ৫ মার্চ জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ছাড়পত্র নিয়ে একমাত্র সন্তানকে রেখে ওমান যাত্রা করেন নারায়ণগঞ্জের শিরিনা আক্তার। কিন্তু ভাগ্য সহায় হয়নি তার। যাওয়ার পর সপ্তাহখানেকের মধ্যেই নিয়োগকর্তার মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন বলে পরিবারের কাছে অভিযোগ করেছেন তিনি। এখন তিনি আর সেখানে থাকতে চান না। দেশে ফিরে আসতে চান। এজন্য প্রতিদিনই পরিবারের কাছে ফোন করে কান্নাকাটি করেন। পরিবারও চাইছে তাকে দেশে ফিরিয়ে আনতে। কিন্তু রিক্রুটিং এজেন্সি ও সরকারের কাছে এ ব্যাপারে সাড়া পাচ্ছেন না তারা।

শিরিনার অভিযোগ, তার মালিক তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে প্রতিনিয়ত। কাজের জন্য কখনও কখনও শারীরিক নির্যাতনও করা হয়। এর বাইরে খাবার এবং বিশ্রাম নিয়ে সমস্যাও করে বলে জানিয়েছেন তিনি।     

তাই তাকে ফিরিয়ে আনার জন্য এবং দায়ী রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য গত ৯ মে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব বরাবর লিখিত আবেদন করেন শিরিনা আক্তারের বোন মমতাজ আক্তার। আবেদনে উল্লেখ করা হয়, শিরিনা আক্তার, পাসপোর্ট নম্বর বিপি ০০৫৪১১৭, গত ৫ মার্চ বিএমইটি’র ছাড়পত্র নিয়ে আরএল ১৪০০ নম্বর লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সির (মাসুদ জামিল ওভারসিজ) মাধ্যমে ওমানে গৃহকর্মী হিসেবে কাজের জন্য যান। ওমানে যাওয়ার পর থেকেই শিরিন তার মালিকের শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছে। মালিকের ইচ্ছামতো কাজ না করলে মারধর করা হয়। শিরিনা বর্তমানে খুবই অসুস্থ এবং জানিয়েছেন যে তাকে সেখান থেকে ফেরত না নিয়ে এলে সে আত্মহত্যা করবে।

শিরিনার পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, তাকে যে দালাল পাঠিয়েছিল সেই দালাল এখন তাকে ফেরত আনার জন্য ২ লাখ টাকা দাবি করছেন।

শিরিনার বোন মমতাজ বাংলা ট্রিবিউনকে জানান, আমার বোন ফোন দিয়ে কান্নাকাটি করে। তাকে নানাভাবে নির্যাতন করা হয় বলে জানায় আমাদের। আমরা রিক্রুটিং এজেন্সিকে জানিয়েছি। কিন্তু তারা কোনও ব্যবস্থা নিচ্ছে না। আমরা আরও জানতে পারি, তাকে প্রথমে যে মালিকের বাসায় দেওয়ার কথা বলে নেওয়া হয়েছিল সেই মালিক ওই দেশ ছেড়ে পালিয়ে গেছে। তাই তাকে অন্য মালিকের বাসায় দেওয়া হয়েছে। সেখানে এই অবস্থা।

তিনি অনুরোধ করে বলেন, ‘আপনারা কিছু একটা করেন। মন্ত্রণালয়ে আবেদন করেছি। কিন্তু কোনও সাড়া নাই।

এদিকে মাসুদ জামিল ওভারসিজের মালিক মোহাম্মদ হামিদুল্লাহ এ বিষয়ে কিছুই জানেন না বলে বাংলা ট্রিবিউন-এর কাছে দাবি করেছেন।  তিনি বলেন, ‘আমার কাছে কেউ অভিযোগ নিয়ে আসে নাই, আপনার মারফতে শুনলাম। আমরা শুধু তার ম্যানপাওয়ার প্রসেস করে দিয়েছি। এখন দেখতে হবে কার মাধ্যমে এসেছিল। আমি দেখি কী করা যায়।’

পরে আবার ফোন করে তিনি নিজেই বলেন, যে লোকের মাধ্যমে উনি গিয়েছিলেন তাকে চাপ দেওয়া হচ্ছে। শিরিনার কাজ করার চুক্তি ছিল ছয় মাসের। তার আগেই তিনি চলে আসতে চাইলে তার কাছে টাকা দাবি করে সেই দালাল। আমি তাকে বলেছি ১৫ দিনের মধ্যে শিরিনাকে আনার ব্যবস্থা করতে।  

অন্যদিকে, ওমানে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের লেবার উইংয়ের সেকেন্ড সেক্রেটারি আনোয়ার হোসেন জানান, তারা মন্ত্রণালয় থেকে কোনও চিঠি পাননি। তারা জানলে অবশ্যই ব্যবস্থা নিতেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা শিরিনার সঙ্গে কথা বলে দেখছি। যা যা করা লাগে আমরা করবো। তিনি প্রতিবেদকের কাছ থেকে শিরিনার ব্যাপারে সব তথ্য গ্রহণ করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।  

 

/এসও/টিএন/ এপিএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম