দেশে প্রথমবারের মতো মেডিয়েশন সামিট অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০১৮, ০৩:০৬আপডেট : ০১ জুন ২০১৮, ০৩:০৮

বক্তব্য রাখছেন মিজানুর রহমান আদালতের বাইরে দেশের দেওয়ানি ও বাণিজ্যিক আপত্তি মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তির লক্ষ্য নিয়ে দেশে প্রথমবারের মতো  অনুষ্ঠিত হলো ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটির সামিট।

বৃহস্পতিবার রাজধানীর হোটেল পূর্বানীতে  এই সামিটের  উদ্বোধন করেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান। অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ মেডিয়েশন সোসাইটি (বিমস)। 

অনুষ্ঠানে মেডিয়েশন সোসাইটির প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট সমরেন্দ্র নাথ গোস্বামী বলেন, গতবছরের ৩১ মে সংগঠনটি প্রতিষ্ঠা পায়। আর এক বছরের মাথায় এটি একটি আন্তর্জাতিক কনফারেন্স করছে। ইতোমধ্যে কয়েকটি কর্মশালাও করেছে। এছাড়া বাংলাদেশে প্রথমবারের মতো ১ জুন থেকে পর্যায়ক্রমে উপজেলা পর্যায়ে ‘পিপলস মেডিয়েশন সেন্টার’ প্রতিষ্ঠা করতে চলেছেন তারা। যার মাধ্যমে গ্রামীণ সাধারণ জনগণ মেডিয়েশন সম্পর্কে সম্যক ধারণা পাবে এবং সম্প্রীতির মাধ্যমে সব পর্যায়ে নিজেদের বিরোধ নিষ্পত্তিতে অগ্রণী ভূমিকা রাখতে সক্ষম হবে।

তিনি আরও বলেন, মেডিয়েশনের মধ্যেই বর্তমান বিচার পদ্ধতির ভবিষ্যত নির্ভর করছে। এজন্য মেধাবী আইনজীবী ও মেধাবী বিচারকদের আত্মসম্পর্ক এবং জনগণের সঙ্গে মেডিয়েটরদের মতবিনিময় ও সমঝোতা প্রতিষ্ঠার প্রয়োজন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সামিট বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান এয়ার কমোডর (অব.) এম. ওবায়দুর রহমান। ইন্টারন্যাশনাল মেডিয়েটর কে এস শর্মার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন,  ইন্টারন্যাশনাল আরবিট্রেটর্স  ইনবাভিজান, কম্বোডিয়া সরকারের প্রতিনিধি হুও ভিয়েসনা ও বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটির রিজওনাল ডিরেক্টর ইরাম মজিদ।

 সামিটে উপস্থিত ছিলেন  অ্যাডভোকেট হরিদাস পাল, ইন্টারন্যাশনাল মেডিয়েটর্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট কেভিনব্রাউন, ইন্টারন্যাশনাল মেডিয়েশন ট্রেইনার পিভি রাজা গোপাল, ইন্টারন্যাশনাল ট্রেইনার অন সলিডারিটি জিল কার্ল হারিস, ইন্ডিয়া ইনস্টিটিউট অব আরবিট্রেশন অ্যান্ড মেডিয়েশনের সভাপতি অনিল জাভিয়ার।

এছাড়াও আন্তর্জাতিক এই সামিটে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় তিন শতাধিক ডেলিগেট অংশগ্রহণ করেন। 

/বিআই/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম