সদরঘাটে দুদকের অভিযান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুন ২০১৮, ১৭:২৬আপডেট : ০৪ জুন ২০১৮, ১৮:০৯

সদরঘাট লঞ্চ টার্মিনাল (ছবি: ফোকাস বাংলা) ঈদে নৌপথে নিরাপত্তা ও যাত্রীসেবা নিশ্চিত করতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি এনফোর্সমেন্ট টিম রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে অভিযান চালিয়েছে। সোমবার (৪ জুন) এ অভিযান চালানোর সময় বিভিন্ন বিষয়ে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষকে পরামর্শ দেয় তারা।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেছেন।
উপপরিচালক হেলাল উদ্দিন শরীফের নেতৃত্বে পাঁচ সদস্যের পুলিশ ফোর্স নিয়ে ১০ সদস্যের এনফোর্সমেন্ট টিম এ অভিযানে অংশ নেয়।
দুদক কর্মকর্তারা জানান, দুদক টিম যাত্রীবাহী নৌযান চলাচলে আইন লঙ্ঘন হচ্ছে কিনা, তা প্রত্যক্ষ করেন। এছাড়া সার্ভেবিহীন নৌযান, ঝুঁকিপূর্ণ নৌযানসহ অবৈধ নৌযান যেন কোনোভাবে যাত্রা না করে, তা নিশ্চিত করতে দুদক টিম বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষকে পরামর্শ দিয়েছে।
ঈদে ঘরমুখো যাত্রীদের কাছ থেকে যেন অতিরিক্ত ভাড়া না নেওয়া হয় এবং নৌ সেক্টরে আদায় করা রাজস্ব নিয়ে যেন কোনও দুর্নীতি না ঘটে, তা নিশ্চিত করতে সদরঘাট পোর্ট অফিসারকে কঠোর নির্দেশনা দেওয়া হয়।
এ অভিযান পরিচালনা প্রসঙ্গে এনফোর্সমেন্ট অভিযানের সমন্বয়কারী দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুনীর চৌধুরী বলেন, ‘নৌ সেক্টরে সুশাসন এবং যাত্রীদের নির্বিঘ্নে সেবা নিশ্চিত করতে দুদক টিম সার্বক্ষণিক নজরদারি করছে। যাত্রীদের অভিযোগ গ্রহণের জন্য দুদক কল সেন্টার ১০৬ প্রস্তুত আছে।’

/এআরআর/এইচআই/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক