অন্য যাত্রীর সঙ্গে রাইড শেয়ারিং সুবিধার ‘রাইডহোস্ট’ চালু হচ্ছে বৃহস্পতিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুন ২০১৮, ২১:৫৫আপডেট : ০৪ জুন ২০১৮, ২২:০২

রাইডহোস্ কানাডাভিত্তিক রাইড শেয়ারিং অ্যাপ রাইডহোস্টের পরিবহন সেবা ঢাকায় শুরু হবে আগামী বৃহস্পতিবার (৭ জুন) থেকে। সোমবার ( ৪ জুন) দুপুরে ঢাকা রিপোর্টারস ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ সেবার বিস্তারিত জানানো হয়।
রাইডহোস্ট বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা অথৈ জয় শরীফ জানান, যাত্রী এবং চালক উভয়ের জন্যই সাশ্রয়ী ও নিরাপদে চলাচলের উপযোগী করে এ অ্যাপ সাজানো হয়েছে। অ্যাপে বিশেষ ফিচার হিসেবে মাল্টিপল কল সুবিধা ও এসওএস বাটন থাকছে। মাল্টিপল কল সুবিধার আওতায় নির্দিষ্ট গন্তব্যের জন্য একাধিক গাড়ির সুবিধা পাওয়া যাবে। গন্তব্যের ঠিকানা পরিবর্তনের পাশাপাশি একজন যাত্রী সর্বোচ্চ তিনবার যাত্রাবিরতি করতে পারবেন। এছাড়া কার পুল অপশনের মাধ্যমে প্রাইভেট কার, সিএনজি ও মাইক্রোবাসের যেকোনও যাত্রী যাত্রাপথে অন্য যাত্রীর সঙ্গে রাইড শেয়ার করতে পারবেন।
তিনি আরও জানান, যাত্রাপথে কোনও দুর্ঘটনা কিংবা অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হলে এসওএস বাটনের মাধ্যমে সাহায্য নেওয়ার সুযোগ আছে। এই বাটনে চাপ দিলে কন্ট্রোল রুমের অ্যালার্ম বাজার পাশপাশি সরাসরি ইমারজেন্সি হেল্পলাইন ৯৯৯-এ কল চলে যাবে।
এই অ্যাপের চালকদের যান ব্যবহারের আগে একটি ওরিয়েন্টেশন ক্লাস করতে হবে। এছাড়া নিবন্ধিত প্রথম ৩০০ চালকদের জন্য কমিশন সুবিধা রাখা হয়েছে বলে জানিয়েছে রাইডহোস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ।
রাইডহোস্ট অ্যাপটি তৈরি করা হয়েছে আমেরিকার সিলিকন ভ্যালিতে। যেকোনও স্মার্টফোনে রাইডহোস্ট অ্যাপটি ডাউনলোড করে ব্যবহার করা যাবে।
রাইডহোস্টে মোট ৫টি সার্ভিস অপশন থাকছে। এগুলো হলো হোস্ট বাইক, হোস্ট সিএনজি, হোস্ট এক্স, হোস্ট ডিলাক্স এবং হোস্ট মাইক্রো।

/এসও/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম