ধর্মীয় পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ‘নৈতিকতা’ অধ্যায়

এস এম আববাস
০৪ জুন ২০১৮, ২২:৫৪আপডেট : ০৫ জুন ২০১৮, ১৮:২৬

বই উৎসব (ফাইল ছবি) শিশুদের মূল্যবোধ গড়ে তুলতে আগামী শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শ্রেণির ধর্মের পাঠ্যবইয়ে ‘নৈতিকতা’ বিষয়ক একটি আলাদা অধ্যায় যুক্ত করার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিগগিরই মাদ্রাসা শিক্ষা বোর্ডকে এ-সংক্রান্ত সুনির্দিষ্ট সুপারিশ দিতে নির্দেশ দেবে মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগ। সংশ্লিষ্ট একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে।
মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, গত কয়েক বছর ধরে চলা সন্ত্রাস ও জঙ্গিবাদের সঙ্গে মাদ্রাসা শিক্ষার্থীদের একটি অংশ জড়িয়ে পড়েছে। তাই সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচির পাশপাশি শিক্ষার্থীদের আরও সচেতন করে গড়ে তুলতে নৈতিকতা শিক্ষার প্রয়োজনে এ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের অতিরিক্ত সচিব (মাদ্রাসা) রওনক মাহমুদ বাংলা ট্রিবিউনকে বলেন,‘শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের অনুমোদনের পর শিক্ষাবোর্ডকে একটি নির্দিষ্ট সুপারিশ প্রণয়নের নির্দেশনা দেওয়া হবে। এ ক্ষেত্রে অংশীজনের মতামত নেওয়ার পর পুরো বিষয়টা ঠিক করা হবে। সংসদীয় স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
সূত্র জানায়, দশম জাতীয় সংসদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪৪তম বৈঠক কমিটি প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে সব শ্রেণির ধর্মের বইয়ে ‘নৈতিকতা’ বিষয়ক একটি আলাদা অধ্যায় আগামী শিক্ষাবর্ষেই সংযোজন করতে ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করে।
স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়ে একটি চিঠি দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ উদ্যোগ নিয়েছে।
শিক্ষাবোর্ড পাঠ্যসূচি বিশ্লেষণ করে ‘নৈতিকতা’ শিক্ষার অধ্যায় যুক্ত করবে। এ বিষয়ে বিশেষজ্ঞ ও অংশীজনের মতামত নিয়ে কীভাবে কতটুকু পাঠ্যবইয়ে যুক্ত করা যায়, সে সিদ্ধান্ত নেওয়া হবে। শিক্ষাবোর্ড মন্ত্রণালয়কে সুনির্দিষ্ট সুপারিশ করার পর মন্ত্রণালয় পাঠ্যবই ও পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
মন্ত্রণালয় সূত্র জানায়, ‘প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ধর্মের পাঠ্যবইয়ে নৈতিকতা বিষয়ক একটি আলাদা অধ্যায়’ সংযোজন করার সুপারিশ করা হয়েছে।

/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম