অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বাপেক্সের হিসাব ও অর্থ শাখার মহাব্যবস্থাপক (জিএম) একেএম আনোয়ারুল ইসলাম ও তার স্ত্রী ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (৫ জুন) রাজধানীর রমনা থানায় দুদকের উপ-পরিচালক মো. হেলাল উদ্দিন শরীফ এ মামলা করেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বলেন, ‘আনোয়ারুল ও ফরিদার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভুত এক কোটি ১০ লাখ ৯৩ হাজার ৯২৪ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া, দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে সম্পদের তথ্য গোপন করেছেন তারা।’








