কাগজ নেই ‘ভারতীয় শাড়ি’র, ‘মনে রেখ’কে জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুন ২০১৮, ২১:৫০আপডেট : ০৫ জুন ২০১৮, ২২:০৫

মনে রেখ শাড়ি ভারতীয় বলে বিক্রি করা শাড়ির আমদানি সংক্রান্ত কাগজ দেখাতে না পারায় ‘মনে রেখ’কে আড়াই লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। মঙ্গলবার দুপুরে এলিফ্যান্ট রোডের ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সে ‘মনে রেখ’ শাড়ির প্রধান শোরুমে এই অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (উপ-সচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার ও উপ-পরিচালক শাহীন আরা মমতাজ। অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল। অভিযানের সার্বিক সহযোগিতা করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-১ ও ১১ এর সদস্যরা।

অভিযান শেষে মনজুর মোহাম্মদ শাহরিয়ার সাংবাদিকদের বলেন, ‘মনে রেখ শাড়ি ঘরের রাজধানীতে বেশ কয়েকটি শোরুম রয়েছে। বিভিন্ন সময় প্রতিষ্ঠানটি দেশীয় তৈরি শাড়ি বিদেশি বা ভারতীয় বলে বিক্রি করত। তাদের দোকান বা শোরুমে থাকা অধিকাংশ শাড়িই ভারতীয় বলে বিক্রি করা হচ্ছে। অথচ সেগুলোর কাগজ দেখাতে বলা হলে তারা তা দেখাতে পারেনি।’

তিনি আরও বলেন, ‌‘আমরা ধারণা করছি, ভারত থেকে অবৈধপথে সেগুলো ভ্যাট, ট্যাক্স ফাঁকি দিয়ে আনা অথবা দেশীয় তৈরি শাড়ি ভারতীয় বলে বিক্রি করছে। ফলে ক্রেতারা প্রতারিত হচ্ছেন। তাদের প্রধান শোরুমকে জরিমানা করে সতর্ক করে দেওয়া হয়েছে। পরে রাজধানীর বাকি শোরুমগুলোতেও অভিযান চালানো হবে।’

/এআরআর/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক