দুদকের ফাঁদে রাজউকের ‘দালাল’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০১৮, ১৭:৪৯আপডেট : ০৭ জুন ২০১৮, ২০:০৯

দুদক

ঘুষের টাকাসহ তরুণ প্রামাণিক নামে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কথিত এক দালালকে হাতেনাতে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (৭ জুন) বেলা সোয়া ২টার দিকে মহাখালী রাজউক অফিস থেকে ঘুষের দুই লাখ টাকাসহ তাকে গ্রেফতার করা হয়। দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য এ তথ্য জানিয়েছেন।

প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, মুহিবুল আল কায়সার নামে এক ব্যক্তি তার বসুন্ধরার ডি-ব্লকের নিজস্ব প্লটে বহুতল ভবন নির্মাণের জন্য প্ল্যান পাস করাতে রাজউকের মহাখালী অফিসে গেলে তরুণ প্রামাণিক নিজেকে রাজউকের কর্মী পরিচয় দিয়ে দুই লাখ টাকা ঘুষ দাবি করেন। মুহিবুল আল কায়ছার বিষয়টি দুদকে জানালে দুদক ফাঁদ মামলা পরিচালনার জন্য একটি বিশেষ টিম গঠন করে।

তিনি আরও জানান, দুদকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক নাসিম আনোয়ার ও ঢাকা সমন্বিত জেলা কার্যালয় ১-এর উপ-পরিচালকের নেতৃত্বে বিশেষ টিমের সদস্যরা আজ (বৃহস্পতিবার) সকাল থেকে মহাখালীর রাজউক অফিসের চারদিকে অবস্থান নেন। বেলা সোয়া ২টার দিকে তরুণ প্রামাণিক যখন মুহিবুল আল কায়সারের কাছ থেকে ঘুষের দুই লাখ টাকা গ্রহণ করছিলেন, ঠিক তখনই দুদক টিমের সদস্যরা তাকে হাতেনাতে গ্রেফতার করেন।

এ ঘটনায় দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয় ১-এর সহকারী পরিচালক আব্দুল ওয়াদুদ বাদী হয়ে বনানী মডেল থানায় একটি মামলা দায়ের করবেন বলেও জানিয়েছেন দুদকের উপ-পরিচালক প্রণব কুমার।

/আরজে/এমএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম