বিমানবন্দরের পাবলিক টয়লেটের ইজারাদারের দেড় লাখ টাকা জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুন ২০১৮, ২৩:০৬আপডেট : ০৮ জুন ২০১৮, ২৩:১১

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নির্ধারিত ফির দ্বিগুণহারে টাকা আদায়ের দায়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুতল কার পার্কিংয়ের পাবলিক টয়লেটের ইজারাদারকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (৮ জুন) সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার আইনে ইজারাদার সাদমান এন্টারপ্রাইজের তিন কর্মচারীকে এই অর্থদণ্ড দেন বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপ-সচিব মুহাম্মদ ইউসুফ। আদায় করা জরিমানার ২৫ শতাংশ (৩৭ হাজার ৫০০ টাকা) অভিযোগকারী সাব্বির আহমেদ বুঝে নেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ইজারাচুক্তি অনুযায়ী ওই পাবলিক টয়লেটে নির্ধারিত ফি জনপ্রতি পাঁচ টাকা হলেও সুযোগ পেলে দশ টাকা হারে আদায় করা হয়। এভাবে গতরাতের শেষদিকে সাব্বির আহমেদ নামের এক টয়লেট ব্যবহারকারীর কাছ থেকে দশ টাকা আদায় করা হয়। পরে তিনি দূরে দাঁড়িয়ে অন্যদের কাছ থেকেও দশ টাকা হারে ফি আদায়ের ভিডিও মোবাইল ফোনে ধারণ করেন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইউসুফের মোবাইল ফোনে ভাইবারের মাধ্যমে তা পাঠান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিক এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নে ফোন করে ইজারাদারের কর্মচারীদের আটক করেন এবং ঘটনাস্থলে গিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা দণ্ড আরোপের পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপকর্ম থেকে বিরত থাকার জন্য সতর্ক করেন। অন্যদিকে, আদায় করা দেড় লাখ টাকা জরিমানার অর্থের ২৫ শতাংশ বিধিমতে অভিযোগকারী সাব্বির আহমেদকে এবং অবশিষ্ট ৭৫ শতাংশ সরকারি কোষাগারে জমাপ্রদানের নির্দেশ দেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপ-সচিব মুহাম্মদ ইউসুফ বলেন, ‘আমরা প্রতিনিয়ত এ ধরনের অভিযোগ পাই। কিন্তু প্রমাণের অভাবে ব্যবস্থা নিতে পারি না। তবে আমার বলতে দ্বিধা নেই, বিমানবন্দরের পাবলিক টয়লেটগুলোর বর্তমান অবস্থা ও ব্যবস্থাপনা বিমানবন্দরের সঙ্গে যায় না। এগুলোর আশু সংস্কার ও তদারকি জোরদার করা উচিত।’

 

/সিএ/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম