আগারগাঁওয়ে এলজিডি ভবনে আগুনে পুড়ল দুটি গাড়ি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুন ২০১৮, ২২:২৩আপডেট : ০৯ জুন ২০১৮, ২২:২৩

অগ্নিকাণ্ড রাজধানীর আগারগাঁওয়ে এলজিডি ভবনের গ্রাউন্ড ফ্লোরের  গ্যারেজে অগ্নিকাণ্ডে দুটি গাড়ি পুড়ে গেছে। শনিবার (৯ জুন) রাত পৌনে ৯টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট রাত ৯টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. মাহফুজ রিভেঞ্জে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে ৪টি ইউনিট পাঠাই। পরে তেজগাঁও থেকে দুটি ও মিরপুর থেকে একটি ইউনিট পাঠানো হলেও পরে তিনটি ইউনিট ফেরত আনা হয়। এর আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে।’

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণেশ গোপাল বিশ্বাস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এলজিডি ভবনের গ্রাউন্ড ফ্লোরে গাড়ির গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।’

তিনি আরও বলেন, ‘আগুনে গ্যারেজের ভেতরে থাকা দুটি গাড়ি পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। তবে কী কারণে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত সেটি জানা যায়নি।’ 

/এসজেএ/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম