এমপিওভুক্তির দাবিতে ফের আন্দোলনে নামছেন শিক্ষকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুন ২০১৮, ০১:১০আপডেট : ১০ জুন ২০১৮, ১৪:২৮

আন্দোলনে নন-এমপিও শিক্ষকরা (ফাইল ফটো) এমপিওভুক্তির দাবিতে রবিবার (১০ জুন) থেকে ফের লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবেন নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা। প্রস্তাবিত বাজেটে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির বিষয়ে সুনির্দিষ্ট দিকনির্দেশনা না থাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ৯টা থেকে কর্মসূচি পালন করবে 'শিক্ষক-কর্মচারী ফেডারেশন'।

সংগঠনের সাধারণ সম্পাদক বিনয় কুমার সাহা শনিবার রাতে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গত বছরের ২৬- ৩০ ডিসেম্বর পর্যন্ত পাঁচদিন জাতীয় প্রেসক্লাবের সামনে খোলা আকাশের নিচে দিবারাত্রি অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা-কর্মচারীরা। এরপর একই জায়গায় গত ৩১ ডিসেম্বর থেকে দাবি আদায়ে আমরণ অনশন করা হয়। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আশ্বাস পাওয়ার পর ৫ জানুয়ারি আমরণ অনশন কর্মসূচি স্থগিত করা হয়েছিল। প্রধানমন্ত্রীর এমন প্রতিশ্রুতি থাকার পরও ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনও প্রস্তাব নেই। এ কারণে রবিবার থেকে প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট পালন করা হবে।
বিনয় কুমার সাহা বলেন, ‘এতে প্রায় তিন হাজার শিক্ষক-কর্মচারী উপস্থিত হবেন। এমপিওভুক্তিকরণ দাবির সুনির্দিষ্ট বাস্তবায়ন ছাড়া আমরা আন্দোলন ছেড়ে বাড়ি ফিরবো না ।

/আরএআর/ এপিএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম