রাজধানীতে পৃথক ঘটনায় নিহত ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুন ২০১৮, ১০:১৩আপডেট : ১০ জুন ২০১৮, ১০:১৩

লাশ উদ্ধার

রাজধানীতে পৃথক দু’টি ছুরিকাঘাতের ঘটনায় নারীসহ দুইজন নিহত হয়েছেন। রবিবার (১০ জুন) ভোরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. রাহাত (২৪) নামে এক যুবক নিহত হয়। অপরদিকে সকালে পেয়ারা বেগম (৩৩) নামে এক গৃহবধূ স্বামীর ছুরিকাঘাতে প্রাণ হারান। তারা দু’জনই ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত রাহাত সবুজবাগের মাদারটেক নতুন পাড়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম বাবুল মিয়া। অপরদিকে নিহত পেয়ারা বেগম কামরাঙ্গীরচর এলাকার রনি মার্কেটের পেছনে সপরিবারে ভাড়া থাকতেন। তার স্বামীর নাম সোহরাব হাওলাদার।

নিহত রাহাতের বন্ধু আকাশ জানান, শনিবার  রাত সাড়ে ১১টার দিকে মাদারটেক নতুন পাড়া এলাকায় ছিনতাইকারীর কবলে পড়ে রাহাত। এসময় ছিনতাইকারীকে ধরে ফেলার চেষ্টা করে সে। পরে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। রাহাতের চিৎকার শুনে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে রবিবার ভোর সাড়ে চারটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত পেয়ারা বেগমের ছেলে শামিম হাওলাদার জানায়, রবিবার ভোরে তার বাবা-মায়ের কথা কাটাকাটি চলছিলো। এক পর্যায়ে তার বাবা সোহরাব হাওলাদার তার মায়ের গলার মধ্যে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পড়ে ঢাকা মেডিক্যালে নিয়ে আসলে সকাল সাড়ে ৭টায় চিকিৎসক পেয়ারা বেগমকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান। লাশ দুইটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

/এআইবি/এসএসএ/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম