দেশের সব অধস্তন আদালতের বিচারকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল হয়েছে রাজধানীর ধানমন্ডির একটি রেস্তরাঁয়। রবিবার (১০ জুন) বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এ ইফতারে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও আইনমন্ত্রী আনিসুল হক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান বিচারপতির স্ত্রী সায়মা খালেদ, আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. মো. জাকির হোসেন, জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব বিকাশ কুমার সাহাসহ অধস্তন আদালতের প্রায় ৩০০ বিচার বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের ডেপুটি রেজিস্ট্রার ও স্পেশাল অফিসার ব্যারিস্টার মো. সাইফুর রহমানও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা, প্রধান বিচারপতি, আইনমন্ত্রী এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়।








