মেয়েকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু

আমিনুল ইসলাম বাবু
১৩ জুন ২০১৮, ১০:২৬আপডেট : ১৩ জুন ২০১৮, ১৩:৪৩

ঢামেক হাসপাতালে চায়নার মরদেহ দুপুরে হঠাৎ প্রবল বৃষ্টি, তার ওপর বজ্রপাত। দু’বছরের শিশু সন্তান সায়মা ঘরে নেই। আকাশে গর্জন শুনে পাশের বাসা থেকে মেয়েকে আনতে বের হন মা চায়না বেগম। আর তখনই তীব্র শব্দে ছুটে আসা বজ্রাঘাতে অচেতন হয়ে পড়েন তিনি। স্থানীয়রা চায়নাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার (১২ জুন) রাজধানীর জুরাইনের বাগানবাড়ি এলাকায় বজ্রাঘাতে এই মৃত্যুর ঘটনা ঘটে। তিন সন্তানকে নিয়ে বাগানবাড়ি এলাকায় থাকতেন চায়না বেগম।

চায়নার দুই মেয়ে ও এক ছেলের মধ্য বড় মেয়ে সুলতানা (১০) স্থানীয় একটি কারখানায় কাজ করে।
সুলতানা জানায়, তার মা এলাকায় রিকশা গ্যারেজে লোকজনের রান্নার কাজ করতেন। মা-ই তাদের দেখাশুনা করতেন। বাবাকে কখনও দেখেনি সুলতানা।

মাকে হারিয়ে বড় মেয়ে সুলতানার কান্না (বাঁয়ে) প্রতিবেশী লাকি বেগম জানান, ছোট মেয়েকে ঘরে আনতে চায়না বাইারে বের হয়েছিল। বজ্রাঘাতে তিনি অচেতন হয়ে পড়েছিলেন। হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

লাকি বেগম বলেন, ‘চায়নার স্বামীর নাম জসিম। ছোট মেয়েকে গর্ভাবস্থায় রেখে আরেকটি বিয়ে করে অন্য জায়গায় চলে যায় জসিম। চায়না বাসাবাড়িতে কাজ করে সন্তানদের লালন-পালন করতেন। তাদের গ্রামের বাড়ি যশোর জেলার লোহাগড়া থানার নলদী মিঠাপুর গ্রামে।’ ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া বজ্রাঘাতে চায়নার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

হাসপাতালে মায়ের অস্বাভাবিক এই মৃত্যু শোকে বড় মেয়ে সুলতানা চিৎকার করে বলছিল, ‘মা আমাদের ঈদের জামা কাপড় কিনে দিয়েছে। আগামী বৃহস্পতিবার আমার বেতন হইলে সবাই গ্রামের বাড়িতে যাইতাম। এখন আমি কী করবো। কীভাবে মাকে নিয়ে যাবো?’

 

/আরজে/ এপিএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম