বিএডিসির প্রকল্প পরিচালকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগের তদন্ত শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০১৮, ০০:৪৪আপডেট : ২০ জুন ২০১৮, ০০:৪৭





অর্থ আত্মসাতের অভিযোগ বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) রাবার ড্যাম প্রকল্পের পরিচালক ধীরেন্দ্র চন্দ্র দেবনাথের বিরুদ্ধে সাড়ে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে কৃষি মন্ত্রণালয়। স্থানীয় কৃষক ও ঠিকাদারের অভিযোগের পর মন্ত্রণালয়ের নির্দেশে অভিযোগ আমলে নিয়ে তদন্ত শুরু করেছে বিএডিসি।
বিএডিসির চেয়ারম্যান মো. নাসিরুজ্জামান মঙ্গলবার (১৯ জুন) দুপুরে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রকল্প পরিচালকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ তদন্ত শুরু হয়েছে। প্রমাণ পেলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’
কৃষি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কক্সবাজারের স্থানীয় ঠিকাদার এম এইচ এন্টারপ্রাইজের প্রোপাইটার মো. আব্দুল হক লিটন গত ২৮ মে ধীরেন্দ্র চন্দ্র দেবনাথের বিরুদ্ধে পরিচালকের অর্থ আত্মসাৎ ও ঘুষ নেওয়ার লিখিত অভিযোগ করেন। পাশাপাশি গত ২ মে বিএডিসির কর্মচারীদের পক্ষে রফিক নামের এক ব্যক্তি প্রকল্প পরিচালকের বিরুদ্ধে প্রকল্পে দুর্নীতি ও ঘুষ নেওয়ার অভিযোগ করেন।
এসব অভিযোগে কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মোর্শেদা আক্তারের সই করা গত ১০ জুনের আদেশে বিএডিসির চেয়ারম্যানকে অভিযোগ যাচাই করে যথাযথ ব্যবস্থা নিয়ে মন্ত্রণালয়কে অবহিত করতে নির্দেশ দেওয়া হয়।
স্থানীয় ঠিকাদার মো. আব্দুল হক লিটন লিখিত অভিযোগে বলেন, ‘বিএডিসির রাবার ড্যাম প্রকল্পের কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ সাড়ে ৭ লাখ টাকা আত্মসাৎ করেছেন। কাজ পাইয়ে দেওয়ার কথা বলে ২০১৭ সালের ১৬ অক্টোবর রাজধানীর সেনারগাঁও হোটেলের বিপরীতে একটি ক্যাফেতে বসে প্রকল্পের পরিচালক কাজ দেওয়ার কথা বলে ৭ লাখ ৫০ হাজার টাকা নিয়েছেন।’
বিএডিসির কর্মচারীদের পক্ষে রফিকের লিখিত অভিযোগে বলা হয়, কক্সবাজারের রামুর ৫০০ হত-দরিদ্র কৃষকের জন্য রাবার ড্যাম প্রকল্পে ২৫ কোটি টাকা সরকারিভাবে বরাদ্দ দেওয়া হয়। প্রকল্পের জন্য স্থান নির্বাচন করা হয় বড় গরজাই। প্রকল্প এলাকা বাছাইয়ে ১০ লাখ টাকা ঘুষ নিয়েছেন প্রকল্প পরিচালক ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ।
তবে প্রকল্পের অর্থ আত্মাসাতের বিষয়টি গুরুত্ব দিয়ে ঠিকাদারের কাছ থেকে সাড়ে ৭ লাখ টাকা নেওয়ার অভিযোগ যাচাই করতে বিএডিসির চেয়ারম্যানকে নির্দেশ দেয় মন্ত্রণালয়। বিএডিসি প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শরু করে।

 

/এসএমএ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম