স্বামীর নির্যাতনে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুন ২০১৮, ২০:১৩আপডেট : ২১ জুন ২০১৮, ২০:২৪

হত্যা স্বামী ওহিদুল ইসলাম উজ্জলের নির্যাতনে তিন মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ নাসিমার (২২) মৃত্যু হয়েছে বলে অভিযোগ নিহতের পরিবারের। বৃহস্পতিবার (২১ জুন) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাসিমা।

নিহতের মা রোকেয়া বেগম জানান, তাদের গ্রামের বাড়ি ফরিদপুরের ভাঙ্গায়। ঢাকার মেরাদিয়া এলাকার মধ্যপাড়ায় স্বামীর সঙ্গে ভাড়া বাসায় থাকতেন নাসিমা। শাশুড়ি রোকেয়াও তাদের সঙ্গে থাকতেন। দুই সপ্তাহ আগে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়ার একপর্যায়ে নাসিমাকে মারধর করে তার স্বামী। এরপর অসুস্থ অবস্থায় নাসিমাকে ভর্তি করা হয় আদ দ্বীন হাসপাতালে। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার (২১ জুন) বিকালে নাসিমাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টা ১০ মিনিটে মারা যান নাসিমা। মৃত্যুর সময় নাসিমা তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

মৃত্যুর বিষয়টি জানিয়েছেন ঢামেক পুলিশ ফাঁড়ির এস আই বাচ্চু মিয়া। তিনি বলেন, ‘ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। লাশ মর্গে রয়েছে।’

এআইবি/আরজে/এপিএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম