বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ পুলিশের প্রশংসায় শান্তিরক্ষা মিশন প্রধান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০১৮, ০২:০৬আপডেট : ২৫ জুন ২০১৮, ০২:০৮

জাবেদ পাটোয়ারীর সঙ্গে সাক্ষাৎকালে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন জাতিসংঘের বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ পুলিশের প্রশংসা করেছেন জাতিসংঘের শান্তিরক্ষা মিশন প্রধান জ্যঁ পিয়েরে ল্যাক্রুয়া। রবিবার (২৪ জুন) বিকালে তার নেতৃত্বে বাংলাদেশ সফররত ৫ সদস্যের একটি প্রতিনিধিদল পুলিশ হেডকোয়ার্টার্সে  পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর সঙ্গে সাক্ষাৎকালে এ প্রশংসা করেন।

শান্তিরক্ষা মিশন প্রধান জ্যঁ পিয়েরে ল্যাক্রুয়া বলেন, ‘সংঘাতপূর্ণ ও যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন দেশে বাংলাদেশের পুলিশ শান্তি রক্ষায় অনন্য অবদান রাখছেন। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ পুলিশকে আরও দক্ষতা অর্জন করতে হবে। বিশেষ করে ফরাসি ভাষায় দক্ষতা অর্জনের ক্ষেত্রে জোর দিতে হবে।’

এসময় পুলিশ প্রধান ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, ‘জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ অন্যতম শীর্ষ পুলিশ প্রেরণকারী দেশ হিসেবে বিশ্বশান্তি রক্ষায় দক্ষতা ও যোগ্যতা  প্রমাণে সমর্থ হয়েছে।’ এসময় তিনি শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ পুলিশের অংশগ্রহণ আরও বাড়ানোর জন্য শান্তিরক্ষা মিশন প্রধানের প্রতি অনুরোধ জানান। আইজিপি ফিমেল ফর্মড পুলিশ ইউনিটে নারী পুলিশের সংখ্যা বাড়ানো এবং জাতিসংঘ সদর দফতরে বাংলাদেশ পুলিশের সদস্যদের অংশগ্রহণ বাড়ানোর সুপারিশ করেন।

সাক্ষাৎকালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের কার্যক্রম সংক্ষিপ্তভাবে তুলে ধরা হয়। প্রতিনিধি দলে জাতিসংঘের পুলিশ অ্যাডভাইজর লুইস ক্যারিলহো,জাতিসংঘে বাংলাদেশ মিশনের ডিফেন্স অ্যাডভাইজর বিগ্রেডিয়ার জেনারেল খান ফিরোজ আহমেদ, শান্তিরক্ষা মিশন প্রধানের স্টাফ অফিসার এ্যালিস কিলম্যান উপস্থিত ছিলেন।

এছাড়াও বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (প্রশাসন ও অপারেশন্স) মোখলেসুর রহমান,অতিরিক্ত আইজিপি মইনুর রহমান চৌধুরী,অতিরিক্ত আইজিপি মহসীন হোসেন এবং বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/আরজে/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম