আদালত অবমাননার অভিযোগে চসিক মেয়রসহ ৮ জনকে আইনি নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০১৮, ১২:৪৭আপডেট : ২৫ জুন ২০১৮, ১২:৪৯

আদালত চট্টগ্রামের কর্ণফুলী নদী রক্ষায় হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়ন না করায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রসহ ৮ জনকে আদালত অবমাননার অভিযোগে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

সিটি মেয়র ছাড়াও নোটিশপ্রাপ্ত অন্যরা হলেন— চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, চট্টগ্রামের পুলিশ কমিশনার, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক, চট্টগ্রামের জেলা প্রশাসক, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চিফ এক্সিকিউটিভ ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান।

সোমবার (২৫ জুন) সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে এই নোটিশ পাঠানো হয়েছে।

পরে মনজিল মোরসেদ বলেন, ‘কর্ণফুলী নদীর অবৈধ দখল সংক্রান্ত প্রতিবেদন ২০১০ সালের ১৪ জুলাই পত্রিকায় প্রকাশিত হয়। এরপর ওই প্রতিবেদন সংযুক্ত করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে হাইকোর্টে রিট দায়ের করি। রিটের শুনানি নিয়ে আদালত রুল জারি করেন এবং চূড়ান্ত শুনানি নিয়ে বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি কাশেফা হোসেনের হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা দেন। একইসঙ্গে হাইকোর্ট ১১ দফা নির্দেশনা দেন।’

তিনি বলেন, ‘ওইসব নির্দেশনায় ৯০ দিনের মধ্যে মামলার বিবাদীদেরকে নদীর জায়গা থেকে স্থাপনা উচ্ছেদ এবং জলাধার সংরক্ষণ আইনের ৫, ৮, ৬ (ঙ) ধারা বাস্তবায়নের নির্দেশ দেন। কিন্তু ২০১৬ সালের ১৬ আগস্ট উক্ত রায়ের অনুলিপি বিবাদীদের কাছে পাঠানো হলেও আজ (২৫ জুন) পর্যন্ত কর্ণফুলী নদীর অবৈধ দখল উচ্ছেদে কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এর পরিপ্রেক্ষিতেই মামলার বিবাদীদের আইনি নোটিশ পাঠানো হয়।’

মনজিল মোরসেদ বলেন, ‘আগামী সাত দিনের মধ্যে রায় অনুসারে কর্ণফুলী নদীর জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য নোটিশে বলা হয়েছে।’

প্রসঙ্গত, সংশ্লিষ্ট আদালতের নির্দেশে কর্ণফুলী নদীতে জরিপ করে ব্যবসায়ীসহ বিভিন্ন প্রভাবশালী প্রতিষ্ঠানের প্রায় ২ হাজার ১৮৭টি অবৈধ দখল ও স্থাপনা পাওয়া যায়। এগুলো উচ্ছেদে আদালত রায় দিলেও তা বাস্তবায়ন হয়নি। এ কারণে মামালার বিবাদীদের আদালত অবমাননার অভিযোগে আইনি নোটিশ পাঠানো হয়।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম